Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

শুরু হচ্ছে আনন্দমার্গের সেমিনার আলোচনার বিষয় সাধনা সেবার দ্বারাই পরমার্থ লাভ সম্ভব

নিজস্ব সংবাদদাতা
Sun, 02-08-2026

আনন্দমার্গ প্রচারক সংঘের দিল্লি সেক্টরে প্রথম ডায়োসিস স্তরের সেমিনার আরম্ভ হচ্ছে ২৬শে জুন থেকে৷ কলিকাতা রিজিয়নে শিলং সার্কেলে গুয়াহাটিতে ও কলিকাতা সার্কেলে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সেমিনার শুরু হচ্ছে৷ তিনদিনের এই সেমিনারে আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক সামাজিক ও অর্থনীতি বিষয়ে আলোচনা হবে৷ এবারের আলোচনার মূল বিষয় সাধনার রূপ ও জনসেবাই উৎকৃষ্ট জীবনাদর্শ৷ মানব জীবনের পরমলক্ষ্য পরমার্থ লাভ তা একমাত্র সাধনা ও সেবার দ্বারাই অর্জন করা সম্ভব৷ মানুষকে সাধনাও করতে হবে আবার সমাজের সেবাও করতে হবে৷ সমস্ত প্রকার ভেদ-ভাবনা থেকে মনকে মুক্ত রাখতে হবে৷ এছাড়াও আলোচ্য বিষয় আছে ‘সভ্যতারভবিষ্যৎ’ ও ‘আদর্শ সংবিধানের প্রয়োজনীয় উপকরণ৷ সভ্যতার ভবিষ্যৎ বিষয়ে আনন্দমার্গ দর্শনের প্রণেতা বলেছেন--- মানুষ এক অজ্ঞাত আশঙ্কায় ভুগছে৷ তারা ভাবছে মানুষ জাতিটাই একেবারে নিশ্চিহ্ণ হয়ে যাবে৷ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী আশ্বাস দিয়ে বলেছেন এমন কিছু ঘটবে না৷ পৃথিবী একদিন ধবংস হয়ে যাবে৷ কিন্তু মানব জাতির অবলুপ্তি ঘটবে না৷ মানুষ একদিন উন্নত বিজ্ঞানের সাহায্যে অন্যগ্রহে যেতে সক্ষম হবে৷ আজ মানুষের কাছে যা স্বপ্ণ---আগামী দিনে তা বাস্তবে পরিণত হবে৷ আগামী দিনে কোন রাজনীতিবিদ নয়, সদ্‌বিপ্ররাই পৃথিবীকে বাঁচাবে৷

আদর্শ সংবিধানের জন্যে প্রয়োজনীয় উপকরণ বিষয়ে আলোচনার মূল বক্তব্য হলো-রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন দেশের সংবিধান বিভিন্ন বিধি-ব্যবস্থার কথা বললেও তা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়৷ সব দেশের সংবিধানে প্রতিটি নাগরিককে চারটি মৌলিক অধিকারের নিশ্চিততা দিতে হবে---ধর্মানুশীলনের অধিকার, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অধিকার, শিক্ষা ও মাতৃভাষায় ব্যক্তিকরণের অধিকার ---এই তিনটি অধিকারের কোন একটির সঙ্গে মৌল মানবীয় নীতির বিরোধ দেখা দিলে ওই অধিকারটি সংকুচিত করতে হবে৷ অর্থাৎ সংবিধানে মৌল মানবিক নীতিকে সর্বাগ্রে স্থান দিতে হবে৷

তিনদিনের আলোচনা সভায় আনন্দমার্গ দর্শনের তাত্ত্বিক আলোচনা ছাড়াও সাংঘটনিক বিষয়ে আলোচনা হবে ও মার্গের আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে নানা কর্মসূচী নেওয়া হবে৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved