Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সুস্বাগতম

জ্যোতিবিকাশ সিনহা

সময় এগিয়ে চলে নিজের নিয়মে 

দিন বেয়ে আসে কালো রাত্রি, 

রাত্রিশেষে জেগে ওঠে নোতুন প্রভাত

দিন দিন করে’ পেরোয় বছর

পিছনে জমে থাকে কত 

হাসি-কান্নার স্মৃতি৷ 

অদূরেই মর্মরিত নববর্ষের পদধবনি,

আজ যুগসন্ধিক্ষণে নব আশায় 

রোমাঞ্চিত সমগ্র ধরিত্রী৷

 

অতীতের গর্ভে জন্ম নেয় বর্তমান 

বর্তমানের বেদীমূলেই 

গড়ে ওঠে ভবিষ্যৎ,

শোষণ-জর্জরিত ভগ্ণস্তূপে দাঁড়িয়ে

এসো,ঊর্ধে তুলি বিপ্লবের মশাল---

নব্যমানবতার দীপ্ত আলোকে

ভাস্বর হোক সমাজ-

সভ্যতা-সংস্কৃতি সব

সত্য-ধর্ম-ন্যায়ের পথে

রক্তিম অরুণোদয়ে আসুক 

সুন্দর সকাল 

আর নোতুন জীবনের সবুজ স্বপ্ণ৷

47

একই বৃত্তায়ণে

কৌশিক খাটুয়া

চলে যায় যারা ফিরে আসে তারা 

     নাহি যায় চিরতরে,

ফেলে আসা সেই অপূর্ণতা পূরণে 

     নব আঙ্গিকে শুরু করে৷

নতুন দিনের নতুন কর্মসূচি 

 নতুন অঙ্গীকারে,

যারা আসে ফিরে ক’’ দিনের তরে 

 গৃহীত কর্মসূচী সারে৷

 

যুগ হতে যুগান্তরে 

 প্রত্যাবর্তন অবনি পরে

 নবরূপে আবির্ভূত,

বাহুতে শক্তি, হৃদয়ে ভক্তি

 কর্মে মুক্তি, সেবা তার ব্রত৷

 

 ফুল ঝরে যায় প্রভুর চরণে 

ফিরে আসে তারা স্বাগত বরণে,

 নদী বহমান সাগর-আহ্বানে,

ফিরে নির্ঝরিণী জলধারায়, 

 চক্রাকারে আবর্তিত৷

 

 তাপিত হৃদয়ে নয়ন ধারায় 

 প্রিয়জনকে জানায় বিদায়

বিয়োগান্তক সুর ক্রমে ম্লান হয়

 নিত্য ব্যস্ত কর্মধারায়,

যুগ যুগ ধরে মানব সমাজে 

আসা-যাওয়া মাঝে ব্যস্ততা কাজে 

 এই রীতিটাই প্রবর্তিত! 

 

তাঁহার লীলায় সবাই আসে যায় 

বিরাট আধারে সবে ঠাঁই পায়,

মিছে ভয় পাই, কিছু না হারায় 

যা’’ কিছু ঘটিছে তাঁর অভিপ্রায়৷

 

গমনাগমনের বৃত্তায়নে 

নিজ কর্মসূচি রূপায়ণে 

 বারংবার আসা যাওয়া,

কীর্তন-গানে ভজনে সাধনে

নিত্য চর্চা কঠোর অনুশীলনে 

 চরম লক্ষ্য পূরণে 

ফিরে আসা ফিরে পাওয়া৷

মিলে মিশে যায় 

 এক অভিন্ন সত্ত্বায় 

রয়েছে যে তাঁর মিলনের দায় 

 *পরমাত্মায়*!

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved