খেলার খবর

ভাল স্পিনারের সমস্ত রসদ কুলদীপের মধ্যে রয়েছে

টেস্টে ইংল্যাণ্ডের বিরুদ্ধে বিরাট কোহলির বড় অস্ত্র হতে  পারেন কুলদীপ যাদব---এই ধারণা পোষণ করেন সচিন তেণ্ডুলকর৷ ইংল্যাণ্ডের বিরুদ্ধে  প্রথম দু’টি  একদিনের ম্যাচে ৯টি উইকেট তুলে নেন কুলদীপ, তার মধ্যে  প্রথম বারের ম্যাচটাতে কেরিয়ারের সবথেকে সেরা বোলিং করে ২৫ রান দিয়ে নেন ৬টি উইকেট ৷ যদিও পরে জো রুটের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে তাঁর পারফমেন্স একটু নড়বড়ে হয়ে যায়৷ কিন্তু টি-টোয়েন্টি সিরিজ জেতার মধ্যে কুলদীপের অবদানও কিছু কম ছিল না৷

নির্বাসিত হলেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চন্ডীমল ও কোচ চন্ডিকা হাতুড়ুসিঙ্গ

নির্বাসিত হলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ সহ চার জন৷ অধিনায়ক চন্ডীমল ও কোচ চন্ডিকা হাতুড়ুসিঙ্গেকে আগামী দুইটি টেষ্ট ও চারটি ওয়ানডে ম্যাচ থেকে নির্র্বসিত করল আইসিসি৷ ফলে দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে ঘরের মাঠে দু’টো টেষ্ট ও পাঁচটি ওয়ানডের সিরিজের প্রথম  চারটেতে থাকতে পারবেন না তাঁরা৷

জুন মাসে সেন্ট লুসিয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠায় টিম নিয়ে মাঠে নামেননি চন্ডীমল৷ এই ঘটনাটি খতিয়ে দেখেন  আইসিসির কোড অফ কনড্যাক্ট কমিটি৷ গত ১১ জুলাই এই তদন্তের শুনানি ঘোষণা করে আইসিসি৷

২০১৮ বিশ্বকাপে ‘টীম গেম’ জয়ী

WC football final-2018২০১৮ রাশিয়া বিশ্বকাপ শুরুর পর থেকেই একটার পর একটা বিশ্বকাপ জয়ের দাবীদার দলগুলির পরাজয়  বলে দিচ্ছিল এই বিশ্বকাপটি ‘অঘটনের বিশ্বকাপ’ বলে চিহ্ণিত হতে চলেছে৷ আসলে ব্রাজিল, জার্মানী, আর্জেণ্টিনা, পর্তুগাল নিজেদের ‘সেরা’র তকমাটা শুধুমাত্র কাগজে-কলমেই রেখেছেন৷

নবদ্বীপের শরীরচর্চা কেন্দ্র গড়ে তুলতে পারবে কি আরেকজন ‘দীপা কর্মকার’?

 

Navadvip 1

গত রবিবার তুরস্কে আর্টিস্টিক্স  জিমন্যাসস্টিক্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ভল্টে স্বর্ণ জয় করেন এক ভারতীয় কন্যা দীপা কর্মকার৷ ২০১৬ সালের অলিম্পিক্সে তিনি তাঁর প্রিয় মরণ ভল্ট ‘প্রোদুনোভা’ দিতে পেরেছিলেন৷ দীপার এই কর্মকুশলতা তাঁর মস্তকে জয়ের শিরোপা পড়িয়েছে৷

কিন্তু এখন প্রশ্ণ হল, কিভাবে দীপা কর্মকার হয়ে ওঠা যাবে?

বিশ্বকাপের ইতিহাসে নতুন ফাইনালিস্ট এবার চ্যাম্পিয়ন হবার স্বপ্ণে বিভোর ক্রোটরা

২০১৮ ফুটবল বিশ্বকাপের ফাইনালে খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া৷ গত ১১ই জুলাই ক্রোয়েশিয়া দুরন্ত ফুটবল খেলে হারিয়ে দিল শক্তিশালী ইংল্যাণ্ডকে৷ সাথে সাথে বিশ্ব ফুটবল ইতিহাসে সংযোজিত হ’ল নতুন ফাইনালিস্ট--- ক্রোয়েশিয়া৷ মূল পর্বের শুরুতে যে ৩২টি দল খেলেছিল তাদের মধ্যে ক্রোটদের ফাইনালিস্ট হিসেবে ভেবেছিল কে? আর ফ্রান্সই যে ফাইনাল খেলতে পারবে এই বিশ্বকাপে সে ছবিও খুব কম ফুটবল বোদ্ধা দেখেছিলেন৷

বিশ্বকাপে গোল করার থেকে গোল বাঁচানোর ফুটবল প্রকট

খেলা ফুটবল৷ গোল করার জন্যেই ফুটবল৷ ফুটবলপ্রেমিকরা মুখে যাই-ই বলুক না কেন দৃষ্টিনন্দন গোল দেখার জন্যেই মাঠে যাওয়া, টিভির সামনে বসে রাত জেগে বিশ্বকাপের ফুটবল দেখা৷ আসলে এ ধরণের প্রতিযোগিতায় যারা মাঠে খেলে তারা    নিজের নিজের ষ্ট্র্যাটেজিকে সামনে রেখে ফুটবলটা খেলে৷ তবে ফুটবল মানেই কিন্তু গোল করতে হবে৷ যদি বিপক্ষ দলকে হারাতে হয় তো বিপক্ষের জালে তো বল ফেলতেই হবে৷ বিশ্বকাপে গোল না করে তো চ্যাম্পিয়ন হওয়া যাবে না৷ যদিও তাবড় তাবড় কোচেরা, ফুটবলাররা বিশ্বকাপের আসরে মাঠে রয়েছেন৷ নিজের দেশকে জয়ের মুকুট উপহার দেওয়ার জন্যেই মূলপর্বের এই লড়াইয়ে আসা৷ কিন্তু রাউণ্ড রবিন লীগের খেলা থেকে বিশ্বকাপের খেলা প্রায়

কোহালির মুকুটে নোতুন পালক

বিশ্ব ক্রিকেটে মাত্র তিন জন  ক্রিকেটার এই নজির গড়েছেন অর্থাৎ টি-টোয়েন্টিতে ২০০০ রানের গণ্ডী পেরিয়েছেন৷ ব্রেন্ডন ম্যাকালাম  ৬৬ ইনিংসে ২০০০ রান৷  মার্টিন গাপটিলের লেগেছিল ৬৮টি ইনিংস ও শোয়েব মালিকের করতে লেগেছিল ৯২টি ইনিংস৷ এদের মধ্যে প্রথম এখন ভারতীয় অধিনায়ক বিরাট, তাঁর টি-টোয়েন্টিতে ২০০০ রানের গণ্ডী পেরোতে লাগল ৫৬টি ইনিংস  গত ৩রা জুলাই এই রেকর্ডটি গড়ার জন্যে প্রয়োজন ছিল মাত্র আটটি রান আর ম্যাঞ্চেস্টারের ট্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে যা অনায়াসে করে ফেললেন বিরাট৷ ভারতীয় হিসেবে তিনিই প্রথম এই ২০০০ ফরম্যাটে রান করলেন৷

ওরা পারে আমরা পারি না কেন?

সারা বিশ্বে এখন ফুটবল নিয়ে মাতামাতি৷ রাশিয়াতে বিশ্বকাপ চলছে যে৷ মোটামুটি সারা বিশ্বের বেশিরভাগ দেশেই বিশ্বকাপ ফুটবল লোকের মুখে মুখে৷ আর আমাদের দেশ ভারতবষে ফুটবলের প্রতি বহু মানুষেরই আকর্ষণ৷ মোট কথা ভারতে ফুটবল বেশ জনপ্রিয়৷ ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই বহু ক্লাব ফুটবল খেলছে৷ এই দেশে লক্ষাধিক খেলোয়াড় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে৷ পেশাদারী বিদেশী খেলোয়াড়রা এখানে চুটিয়ে ফুটবল খেলে নাম-অর্থ-যশ সবই পকেটে পুরছেন৷ অথচ বিশ্বকাপে ভারত কবে চূড়ান্ত পর্যায়ে খেলবে?

একদল সাহসী ছেলেমেয়ের ঐতিহাসিক কীর্তি কথা বলি, মেসি-রোনাল্ডোদের মত পৃথিবীর মানুষ এদেরকেও মনে রাখবে

গত ১৭ই ২০১৮ মহারাষ্ট্রের অখ্যাত গ্রামাঞ্চলের পাঁচ আদিবাসী ছেলেমেয়ে এভারেষ্ট জয় করল৷ আসলে যুদ্ধ অত্যন্ত কঠিন ছিল সংখ্যায় ওরা ছিল পঞ্চাশ জন৷ সেখান থেকে নানা ধাপের কষ্ট-সহিষ্ণুতার পরীক্ষার মাধ্যমে ছাঁটাই হতে হতে শেষ দশজন নির্বাচিত হ’ল৷ এরপর ওই দল ভারতের পাঁচ জায়গায় গিয়ে ট্রেকিংয়ের ট্রেনিং নিল৷ তারপর একদিন বেস ক্যাম্প থেকে ওপরে ওঠা শুরু হ’ল৷ মাইনাস ঊনিশ ডিগ্রি সেণ্টিগ্রেড ঠাণ্ডার মধ্যে ওঠা-নামায় চল্লিশটি দিন-রাত দিতে হবে৷ এইভাবে সেই দশজন উঠতে উঠতে একসময় ৭৫০০ মিটার ওপরে এসে গেল৷ আট ভাগের সাত ভাগ এসে গেছে, আর মাত্র ১,৩৪৮ মিটার বাকী৷ এমন অবস্থায় ওদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়ল৷ ওদের নীচে ফেরৎ যাও

বিশ্বকাপ স্টেজে সোনা জিতেছেন তিরন্দাজ দীপিকা কুমারী

মহিলাদের রিকার্ভ ইভেন্টে  গত সোমবার ২৫শে জুন  কিস্তিমাত করলেন এক ভারতীয় কন্যা নাম দীপিকা কুমারী৷ তিরন্দাজি বিশ্বকাপের তৃতীয় ষ্টেজে  নিজের পুরোনো হারিয়ে যাবার ফর্মে আবার ফিরে এলেন দীপিকা৷  ছ বছর পর  জার্র্মনির মিশেল ক্রোপেনকে  ৭-৩ এ হারিয়ে সোনা  তো জিতলোই  তার সাথে  ফাইনাল  পর্বের জন্য যোগ্যতাও অর্জন করেনিলেন৷

এবারের বিশ্বকাপ ফাইনাল রাউন্ড হবে  তুরস্কের  সামসুনে৷  এর আগে চার বার বিশ্বকাপ ফাইনালে খেলার তার অভিজ্ঞতা আছে ও তিনি প্রতিবারেই রূপো জিতেছেন সেগুলি হলো---২০১১,২০১২,২০১৩ ও ২০১৫৷

জিতে দীপিকা বলেন, ‘‘শেষ পর্যন্ত হল, সোনা জিতে এটাই মনে হয়েছিল আমার প্রথম জিত৷’’