Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

তিরন্দাজি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের প্রমীলা ব্রিগেড

ক্রীড়াপ্রতিনিধি
Mon, 01-06-2026

গত রবিবার দলগত রিকার্ভ ইভেন্টের ফাইনালে টানটান উত্তেজনার মধ্যে চীনকে হারিয়ে সোনার দখল নিলেন দীপিকা কুমারিরা৷ দলের বাকি দুই সদস্য হলেন অঙ্কিতা ভকত ও কুমকুম মোহোদ৷ সাংহাইতে বিশ্বকাপের স্টেজ টু-এর আসরে পেন্ডুলামের মতো দুলতে থাকা ফাইনালের ফয়সালা হল শ্যুট-অফে৷ চার সেটের নির্ধারিত রাউন্ড শেষ হয়েছিল ৪-৪ অবস্থায়৷ এরপর শ্যুট-অফে প্রবল স্নায়ুচাপ সামলে হোমটিমকে ২৮-২৬ পয়েন্টে হারায় টিম ইন্ডিয়া৷

এই আসরে ভারতের সংগ্রহ দু’টি পদক৷ এদিনের সোনার আগে শনিবার পুরুষদের ব্যক্তিগত কমপাউন্ড বিভাগে ব্রোঞ্জ পান সাহিল যাদব৷ এছাড়া অল্পের জন্য হাতছাড়া হয় আরও একটা ব্রোঞ্জের সুযোগ৷ সিমরনজিৎ কাউর সেমি-ফাইনালে স্ট্রেট সেটে হেরে যান বিশ্বের এক নম্বর কোরিয়ান তিরন্দাজ কাং চাইয়ংয়ের কাছে৷ এরপর ব্রোঞ্জের প্লে-অফে দুরন্ত লড়েও পরাস্ত হন তিনি৷ তবে তা ছাপিয়ে দীপিকাদের সোনা জয় নিয়েই উচ্ছ্বসিত ক্রীড়ামহল৷ নাটকীয়তায় ভরা ফাইনালে ভারতীয় দল মোটেই ধারাবাহিক ছিল না৷ চতুর্থ সেটের আগে ২-৪ ব্যবধানে পিছিয়ে পড়ে কার‌্যত পরাজয়ের দরজায় পৌঁছে গিয়েছিলেন দীপিকারা৷ কিন্তু আচমকাই তাল হারিয়ে ভারতকে লড়াইয়ে ফেরার পথ করে দেয় চীনা দল৷ তার সদ্ব্যবহারে ভুল করেননি ১৭ বছর বয়সি কুমকুম, অঙ্কিতা ও দীপিকা৷ মাথা ঠান্ডা রেখে সেরাটা মেলে ধরেন তাঁরা৷ শ্যুট-অফেও নার্ভকে নিয়ন্ত্রণে রেখে বাজিমাত করেন দীপিকা, কুমকুমরা৷

এর আগে সেমি-ফাইনালে ১০ বারের ওলিম্পিকস চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল ভারতীয় দল৷ আর ফাইনালে জয় এল চীনের বিরুদ্ধে৷ পর পর দুই হেভিওয়েট প্রতিপক্ষকে হারানোর জন্যই এই সাফল্য এত মধুর৷ এর আগেও দু’বার বিশ্বকাপে সোনা জিতেছেন ভারতীয় মহিলারা৷ আর প্রতিবারই সাফল্যের শরিক হয়েছেন ৩১ বছরের দীপিকা৷ পূর্ণমেয়াদের কোনো জাতীয় কোচ না থাকায় কার্যত তিনিই গাইড করেন জুনিয়র সতীর্থদের৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved