আচার্য গুরুদত্তানন্দ অবধূত
মানবতার মুক্তিস্নানে
পথে পথে বহে জনস্রোত
দেশে দেশে হয় বিপ্লব
কত সব তাজা প্রাণ ঝড়ে,
তবু থামে না উদ্যম
দমেনি মানব মন কভু
চাহে করে যেতে কিছু
জগত কল্যাণে!
ধর্মের নামাবলী গায়ে
করে যাঁরা শোষণবঞ্চনা,
এ যুদ্ধ তাঁদের বিরুদ্ধে
বিশ্বজুড়ে সব খানে৷
সংগ্রামী চেতনা নিয়ে
চলে দৃঢ় পায়ে তরুণ দল
অরুণালোকে যায় খেলি
বাঁচাতে বাঁচিতে সবে
মনুষ্যত্বের সাধন পথে
দুর্নিবার গতিতে চলি
হয় বলিদান ধরা প’রে,
অনুসারি তাদের পথে পথে
চলে রণে কৌশলী বীর
সুদীর্ঘকাল ধরে
রক্ষিতে জীবন মনে৷
আত্মিক সম্পদে
ধর্মের ধবজা ধরি হাতে
ঐক্যবদ্ধভাবে
লড়ে যায় প্রাণপণে যাঁরা
সারথীর নির্দেশে জেনো
বিজয়ী হবেই তাঁরা
এ রণাঙ্গণে!
- Log in to post comments