Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

উত্তরপ্রদেশে অমানবিক চিকিৎসক

পি.এন.এ.
Fri, 03-07-2026

সরকারি হাসপাতাল৷ বিনামূল্যে বা স্বল্পমূল্যে পরিষেবা পাওয়াই নিয়ম৷ কিন্তু ঘুষ চেয়েছিলেন ‘দুর্নীতিগ্রস্ত’ চিকিৎসক৷ তা দিতে না পারায় কিশোরীর পা জুড়েও ভেঙে দিলেন তিনি৷ এমনই অমানবিক কাজের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের মুজফরপুরে৷ 

জানা গিয়েছে, ১৪ বছরের ওই কিশোরী মানসিকভাবে অসুস্থ৷ একটি দুর্ঘটনায় তার পা ভেঙে যায়৷ চিকিৎসার জন্য জেলা প্রশাসনের দ্বারস্থ হয় তার মা৷ বিনামূল্যে অস্ত্রোপচারের নির্দেশও দেন শীর্ষ আধিকারিকরা৷ সেই মতো কিশোরীকে সরকারি হাসপাতালে নিয়ে যান তার মা৷ অভিযোগ, সেখানে চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার ২৫ হাজার টাকা ঘুষ চান৷ কিন্তু বহু কষ্ট করেও ৮ হাজার টাকার বেশি জোগাড় করতে পারেননি কিশোরীর বিধবা মা৷ বাকি টাকা সংগ্রহ করতে বলে অস্ত্রোপচারের মাধ্যমে ভাঙা পা জুড়ে দেন চিকিৎসক৷ তারপর বাকি টাকা দাবি করেন তিনি৷ কিন্তু মেয়েটির মা জানান, তাঁর পক্ষে আর টাকা জোগাড় করা সম্ভব নয়৷ অভিযোগ, তা শুনে বেজায় চটে যান ওই চিকিৎসক৷ স্বাস্থ্য পরীক্ষার কথা জানিয়ে ফের রোগীকে নিয়ে আসতে বলেন তিনি৷ অভিযোগ, সেখানে আসতেই মেয়েটির হাঁটু মুড়ে জুড়ে দেওয়া পা ফের ভেঙে দেন চিকিৎসক৷ ভাঙার শব্দও শোনা যায়৷ যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে কিশোরী৷ তার শারীরিক অবস্থার অবনতি হয়৷ হাসপাতাল কর্তৃপক্ষকেও জানিয়েও কোনো লাভ হয়নি বলে পরিবারের দাবি৷ বিষয়টি জানার পরই বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন চিফ মেডিক্যাল অফিসার সুনীল তিওয়ারি৷ তিনি জানিয়েছেন, চিকিৎসকের তরফে কোনো ত্রুটি বা গাফিলতি ধরা পড়লে কড়া শাস্তি দেওয়া হবে৷ 

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved