Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

যোগ সাধনা মানব জীবনের মূল ভিত্তি মানুষকে বিশ্বমানবে পরিণত করে যোগ

নিজস্ব সংবাদদাতা
Sun, 02-08-2026

গত ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে আনন্দমার্গ প্রচারক সংঘের কর্মী ও সমর্থকরা বিশ্বের সর্বত্র আন্তর্জাতিক যোগ দিবস পালন করে৷ মূল অনুষ্ঠানটি হয় কলকাতা ভিআইপি নগর আনন্দমার্গ আশ্রমে৷ এই দিন সকালে বহুভক্ত মার্গী যোগ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় আশ্রমে সমবেত হয়৷

অনুষ্ঠানের শুরুতে সমবেত মার্গীভাই বোন ও সন্ন্যাসী দাদা দিদিরা প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশনের পর সকলে মিলিত সাধনা করেন৷ এরপর মার্গের বরিষ্ঠ সন্ন্যাসী ও কেন্দ্রীয় কার্যালয় সচিব আচার্য সুধাক্ষরানন্দ অবধূত যোগের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন৷ তিনি তন্ত্র সাধনা ও যোগ সাধনার ব্যাখ্যা করে বলেন মানুষ তন্ত্রকে অকারণে ভয় পায় আসলে তন্ত্র সাধনাকে মানুষের সামনে যথাযথভাবে প্রতিপাদিত করা হয়নে৷ তাই অনেক মননশীল মানুষও তন্ত্র সম্পর্কে ভুল ধারনা পোষন করেন৷ যোগ তন্ত্রেরই সূক্ষ্মতর শাখা৷ তিনি অষ্টাঙ্গিক যোগ সাধনারও বিস্তৃত ব্যাখ্যা করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সচিব আচার্য তথাগতনন্দ অবধূত ও দিল্লি সেক্টরের শিক্ষা সচিব আচার্য কৃষ্ণপ্রসূনানন্দ অবধূত প্রমুখ৷

এদিন শ্রীরামপুরে প্রবীন আনন্দমার্গী শ্রীপ্রভাত খাঁ এক আলোচনায় বলেন---যোগ মানুষকে সংকীর্ণ ভাবনা থেকে ক্ষুদ্র গণ্ডী থেকে মুক্ত করে বিশ্বমানবে পরিণত করে৷ তাই প্রকৃত যোগ সাধকের মনে কোনরূপ ভেদ ভাবনা থাকে না৷ মানুষের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশের সঙ্গে যোগ সাধনা অঙ্গাঙ্গিভাবে জড়িত৷ তাই যোগ বিশেষ একটি দিনের জন্যে নয়৷ যোগ সারা জীবনব্যাপী দৈনন্দিন অনুশীলনের বিষয়৷ যোগ কোন ব্যয়বহুল প্রচার সর্বস্ব চর্র্চর বিষয় নয়৷ বর্তমানে প্রচারের নামে যোগের বহুল অপব্যবহার হচ্ছে৷ যোগানুশীল মানুষকে সৎ নিয়ম নিষ্ঠ পবিত্র জীবন যাপনে অনুপ্রাণিত করে৷ আনন্দমার্গ প্রচারক সংঘ দীর্ঘ সময় ধরে সারা বিশ্বে জাত-পাত-ধর্মমত নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষকে যোগাভ্যাসে অনুপ্রাণিত করে আসছে৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved