Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

যুদ্ধবাজ রাষ্ট্র ও পুঁজিবাদী আগ্রাসনে বিপন্ন সমাজ বাঁচার পথ দেখাবে প্রাউট

নিজস্ব সংবাদদাতা
Mon, 01-06-2026

আজ সারা পৃথিবীতে সামাজিক বিভেদ, অর্থনৈতিক বৈষম্য রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও শিক্ষা-সংস্কৃতির অবক্ষয় মানব সমাজকে বিপন্ন করে তুলেছে৷ দারিদ্রের জ্বালা এক শ্রেণীর ছাত্র-যুব সমাজের উশৃঙ্খলতা, সমাজকে কলুষিত করছে৷ পুঁজিবাদী শোষণ ও গণতন্ত্রের মুখোশে ফ্যাসিষ্ট শাসক মানব সমাজের অধঃপতনের মূল কারণ৷

প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রীপ্রভাত খাঁ বলেন--- বর্তমান রাজনৈতিক দলগুলি আদর্শহীনতায় ভুগছে৷ পুঁজিবাদী আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে সাম্যবাদ৷ সোভিয়েত ইয়ূনিয়নের পতন ও ইয়ূরোপীর দেশগুলো থেকে সাম্যবাদ বিদায় নেবার পর কম্যুনিষ্টদের প্রচারিত সমাজতন্ত্র সম্পর্কে মানুষের মোহভঙ্গ হয়েছে৷ কম্যুনিষ্ট শাসিত রাষ্ট্রগুলো আদর্শগত ত্রুটি ঢাকতে গিয়ে স্বৈরাচারী শাসকে পরিণত হয়৷ তারই পরিনামে ইয়ূরোপীয় দেশ থেকে কম্যুনিষ্টরা মুছে যায়৷

শ্রী খাঁ বলেন--- মানুষের আজ নতুন আদর্শ নতুন পথের প্রয়োজন৷ প্রাউট দর্শনই সেই আদর্শ সেই পথ দেখাবে৷ মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার প্রবর্তিত আধ্যাত্মিক দর্শন, আধ্যাত্মিক সাধনা পদ্ধতি, তন্ত্র, যোগ, নব্যমানবতাবাদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রভৃতি বিষয়গুলি সম্পূর্ণ নতুন, প্রচলিত ব্যবস্থা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র৷ এক আদর্শ সুসন্নিবদ্ধ সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে দৃঢ় সংযোগ প্রচলিত কোন দর্শনেই পরিলক্ষিত হয়নি৷

শ্রী খাঁ আরও বলেন আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন ও আধ্যাত্মিক অনুশীলন পদ্ধতি আদর্শ মানুষ ঘটন করবে ও নব্যমানবতাবাদ ভিত্তিক সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রাউট সর্বগ্লাণিমুক্ত সর্ব কলুষমুক্ত ও সর্বশোষনমুক্ত এক সুসন্নিবদ্ধ সমাজ ঘটনে সক্ষম হবে যা বিশ্বের সর্বস্তরের মানুষ, সর্বজীবের তথা সর্ব অস্তিত্বের সার্বিক বিকাশ ঘটাতে সক্ষম হবে৷ তাই প্রাউটিষ্টদের কাছে এটাই উপযুক্ত সময় প্রাউট দর্শন বাস্তবায়নের৷ তাই প্রাউটিষ্টদের উচিত অবিলম্বে প্রাউটের বার্র্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved