খেলার খবর

ডার্বি ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল, আছে, থাকবে

কলকাতা ফুটবল লীগের চ্যাম্পিয়নশীপ দখল করা নিয়ে অথবা শীল্ড জয় করার জন্যে মোহনবাগান, ইষ্টবেঙ্গল, কিংবা মোহনবাগান-মহামেডান অথবা ইষ্টবেঙ্গল মহামেডানের ম্যাচ মানেই উত্তেজনা৷ দিন পাল্টেছে৷ খেলার ধরণ পাল্টেছে, পাল্টেছে মানসিকতা৷ ওদিকে মহামেডান দল আর আগের মত তিন প্রধানের এক প্রধানের মত শক্তিশালী নেই৷ কিন্তু আবেগ---ফুটবল নিয়ে বাঙালীর আবেগের ক্ষেত্রে ভাঁটা পড়েনি৷ একটুকুও৷

ভারতের দক্ষিণ আফ্রিকা যাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি

 নিউ ইয়ারের শুরু থেকেই  দক্ষিণ আফ্রিকা সফরে  যাবার জন্য ভারতীয় ক্রিকেট দল প্রস্তুত৷  যদিও ফিক্সচার এখনও নির্র্ধরিত হয়নি৷ তবে যা খবর পাওয়া যাচ্ছে যে, ৫ বা ৬ জানুয়ারি  থেকে কেপ টাউনে টেস্ট ম্যাচ শুরু করতে পারেন বিরাট’রা৷ এখন জানা গেছে,  যে এই মূহূর্তে  সাউথ আফ্রিকা ও বিসিসিআই- এর সেই সিরিজ ফাইনালের লক্ষ্যেই এগোচ্ছে৷ আইসিসির ভবিষৎ পরিকল্পনারই অঙ্গ ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিপাক্ষিক সিরিজ৷ যেখানে চারটি, তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০ খেলার কথা৷  দুইবোর্ডই চাইছে আগামী বছরের শুরুতেই এই সিরিজ করতে৷ কিন্তু এখনো দিন ঠিক করা হয়নি৷  আগে এই বছর সিরিজ করতে চেয়েছিল সাউথ আফ্রিকা৷  কিন্তু অগাস্টে সেই প্রত্যাশায়

২০১৯-এর বিশ্বকাপে শেষ পর্যন্ত ধোনির খেলার সম্ভাবনা আরও বৃদ্ধি পেল

 প্রচুর সমালোচনা ও ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রচুর প্রশ্ণ থাকা সত্ত্বেও  ভারতীয় দলের নির্র্বচক কমিটি কিন্তু ধোনির পাশেই  থাকল৷ কারণ মাঠে দলকে চাঙ্গা করতে  মাহি কোনো ত্রুটি রাখেন না৷ সম্প্রতি ধোনির ব্যাটিং ফর্ম নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে৷  তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেটের নির্র্বচক কমিটির মুখ্য  এম.এস.কে.

বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন পি. ভি. সিন্ধু

ভারতের ব্যাডমিণ্টন তারকা পি ভি সিন্ধু গত ১৮ সেপ্ঢেম্বর ২০১৭ কোরিয়া সুপার সিরিজের ফাইনালে জাপানের প্রতিযোগী নজমি ওকুহারাকে হারিয়ে  প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের খেতাব জয় করলেন৷ সিন্ধু জিতলেন ২২-২০, ১১-২১ ও ২১-১৮ পয়েণ্টের ফলে৷

উল্লেখ্য ২৮ আগষ্ট গ্লাসগোতে জাপানী খেলোয়াড়ের বিরুদ্ধে স্বপ্ণের লড়াই লড়েও খেতাব জিততে পারেননি সিন্ধু৷ সিন্ধুকে রূপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল৷

ফুটবলপ্রেমী কলকাতায়, রিলায়েন্সের যুব ফুটবল খেলার জনপ্রিয়তা

কলকাতায় শুরু হল  রিলায়েন্স ফাউন্ডেশন আয়োজিত যুব ফুটবল টুর্র্নমেন্ট৷ রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোটর্স আয়োজিত ন্যাশান্যাল স্কুল ও কলেজ ফুটবল শুরু হল কলকাতারW.B.U.A.F.S -এর মাঠে৷ প্রথম  দিন দুটো ম্যাচ ছিল৷ প্রথম ম্যাচে সামনাসামনি হয়েছিল টেকনো ইন্ডিয়া সল্টলেক ও ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজম্যান্ট ৷ টেকনো ইন্ডিয়া ৪-১ গোলে ম্যাচ জিতে যায়৷ টেকনো ইন্ডিয়ার হয়ে গোলগুলি করেন যথাক্রমে রাষ্ট্রি সাহা, সাজিদুল ইসলাম, ও সায়ক চক্রবর্তী৷ ইউনিবাভার্সিটি ইঞ্জিনিয়ারিং নিজেরাই নিজেদের গোলে একটি বল ঢুকিয়ে  ব্যবধান  আরও বাড়িয়ে দেয়৷ এই খেলার প্লেয়ার  অফ দা ম্যাচ নির্র্বচিত হয়েছেন শুভজিৎ মজুমদার৷ অন্যম্

ফিটনেস ধরে রেখে আরও দশ বছর ক্রিকেট খেলতে চান বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি মনে করেন ফিটনেস যদি ভাল রাখা যায় তবে একজন খেলোয়াড় নিজের চল্লিশ বছর বয়স পর্যন্ত চুটিয়ে খেলতে পারেন আন্তর্জাতিক ম্যাচ৷ সেকথা মাথায় রেখেই তিনি ট্রেনিংয়ে কোনও ফাঁকি দিতে চান না৷ ভারতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেনার শঙ্কর বাসুর তত্ত্বাবধানে ক্রিকেটাররা ট্রেনিং করেন৷ শ্রীবাসুর কথায় বর্তমানে ফিটনেসের বিচারে বিরাট এক নম্বরে৷ আর যাঁরা ভারতীয় দলে রয়েছেন তাঁরা প্রত্যেকেই ফিটনেসের ব্যাপারে এই কড়া স্যারের নির্দেশে চলেন৷ দল যে ভাল পারফরম্যান্স করছে তার মূলে এই ফিটনেস সে কথা মনে করিয়ে দিলেন শঙ্কর বাসু৷

আগামী দিনে ভাল রিজার্ভ বেঞ্চ তৈরী রাখতে চায় ভারত

২০১৭-র শেষ কয়েকটি মাস ও ২০১৮-র গোড়ার দিকে ভারতীয় ক্রিকেট দলকে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে৷ সেদিকটা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড ভাল রিজার্ভ বেঞ্চ তৈরী রাখার কথা ভেবেই আসন্ন অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচগুলিতে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রেখে দল গড়ছেন৷ এই লক্ষ্যে অশ্বিন-জাদেজাকে বিশ্রামে রাখা হচ্ছে এই সিরিজে৷ দলে থাকবেন কেদার যাদব৷ শ্রীলঙ্কা সিরিজে ব্রেক-থ্রু দেওয়ার ক্ষেত্রে কেদার ভাল পারফরম্যান্স করেছেন৷ দলে থাকছেন অক্ষর প্যাটেল, যজুবেন্দ্র চাইল৷ রোটেশন পদ্ধতিতে সকলকে সুযোগ দিয়ে দেখে নেওয়ার পক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলটি এইরকম---বিরাট কোহলি (

২০১৯-এর বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি  কী খেলবে?

২০১৯-এর বিশ্বকাপে মাহি খেলবে কি খেলবে না তা এখনো পুরোপুরিভাবে জানা যায়নি৷ কিন্তু প্রাক্তণ ক্রিকেটারদের মধ্যে একজন অনবদ্য বিখ্যাত খেলোয়াড় বীরেন্দ্র সহবাগ মনে করেন , এখনো ধবনির মতো এতো সিনসিইয়ার খেলোয়ার ভারতীয় দল পাইনি৷ এর অন্যতম কারণ তিনি ধোনির  সহযোগী ছিলেন একসময় তাই তিনি মনে করেন ধোনির যোগ্য বিকল্প খেলোয়াড় ভারতীয় দলে এখনো আসেনি৷ ধোনির ব্যাটিং এর খারাপ ফর্ম নিয়ে সবাই চিন্তা করছে, কিন্তু সহবাগ করছেন না কারণ তিনি মনে করেন , সবসময় কারোর সময় এক হয়না  কিন্তু সময়ের থেকেও অভিজ্ঞতার দাম অনেক বেশী৷ তাই তিনি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জানাতে চান যে তাঁরা প্রার্থনা করুক যে ২০১৯ এর বিশ্বকাপে ধোনি যেন খেলত

২০১৯-এর বিশ্বকাপের কারা হবে ক্রিকেট যোগ্য টিম

আগামী ৩০শে সেপ্ঢেম্বর ২০১৯-এর বিশ্বকাপে কারা হবে যোগ্যটিম৷ বর্তমানে শ্রীলঙ্কা একের পর এক ম্যাচ হেরে যাওয়ার ফলে আগে থেকেই তারা যে বিশ্বকাপের জন্য যে অযোগ্য টিম তা তারা প্রমাণ করে দিয়েছে৷ কিন্তু ব্যাপারটা হল যে দলগুলি নিজেদের যোগ্যতা অর্জনে করতে পারবে না৷ তারা আবার সুযোগ পাবে নিজেদের যোগ্য প্রমাণ করার জন্য আইসিসি-র র্যাঙ্কের চারটি দল, বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়ানসিপের সেরা চারটি দল ও বিশ্বক্রিকেট লিগের সেরা দুটি দলকে নিয়ে বিশ্বকাপ প্রতিযোগিতা হবে ৷ এই প্রতিযোগিতায় সেরা দুটি দল নির্র্বচিত হবে৷ তাদের মধ্যে হবে হাড্ডাহাড্ডি  লড়াই দেখা যাবে কারা হবে ২০১৯-এর জন্য যোগ্য টিম৷ এছাড়া আগামী বছরে অর্র্

বিশ্ব ব্যাডমিণ্টনে রূপো পেয়েও সকলের প্রশংসা কুড়োলেন সিন্ধু

ভারতের ব্যাডমিণ্টন তারকা পি ভি সিন্ধু গত ২৮ আগষ্ট গ্লাসগোতে জাপানী খেলোয়াড়ের বিরুদ্ধে স্বপ্ণের লড়াই লড়লেন৷ ১ ঘণ্টা ৪৯ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সিন্ধুকে রূপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল৷ জাপানী খেলোয়াড় ওকুহারা সোনা জিতলেন৷ এই ফাইনাল ম্যাচের প্রতিটি মুহূর্ত্ত ছিল রুদ্ধশ্বাসে ভরা৷ যে কেউ জিততে পারে---এমন অবস্থা৷ অবশেষে ভারতের সিন্ধুকে হারিয়ে সোনা জিতে নি