Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

২০২৭-এর ও.ডি.আই জিততে চান রোহিত

ক্রীড়াপ্রতিনিধি
Wed, 04-03-2026

 রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যতকী? দুই মহাতারকা ২০২৭ ওডিআই বিশ্বকাপে কী খেলবেন? ভারতীয় ক্রিকেট মহলে এই নিয়ে হামেশাই চর্চা হয়৷ এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ রোহিত৷ এক আলাপচারিতায় তিনি বলেন, ‘শুধু অংশগ্রহণ নয়, ২০২৭ বিশ্বকাপ জিততে চাই৷ দেশকে ট্রফি এনে দেওয়াই লক্ষ্য৷ আমরা ওডিআই বিশ্বকাপ দেখে বড় হয়েছি৷ প্রতি চার বছর অন্তর মেগা আসর হতো৷ তখন টি-২০ বিশ্বকাপ, আইপিএল কিছুই ছিল না৷ এটাই ক্রিকেটের সেরা ট্রফি ছিল৷ তাই এই ট্রফি জেতার জন্য আমি সেরাটা উজাড় করে দেব৷’

২০১১ সালে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত৷ কিন্তু সেই দলে ছিলেন না রোহিত শর্মা৷ ফলে এই মহার্ঘ্য ট্রফির স্বাদ অধরাই থেকে যায় হিটম্যানের৷ ২০২৩ সালে সেই আক্ষেপ মেটানোর সুবর্ণ সুযোগ এসেছিল৷ দেশের মাটিতে আয়োজিত মেগা আসরে দুরন্ত ছন্দে ছিল রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া৷ কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ণভঙ্গ হয় ভারতের৷ যদিও তাঁর অধিনায়কত্বে টি-২০ বিশ্বকাপের খেতাব জিতেছে মেন ইন ব্লু৷ তবে ওয়ান ডে’তে বিশ্বজয়ের ব্যক্তিগত আশা এখনও পূরণ হয়নি৷ তাই টি-২০ এবং টেস্ট ফরম্যাটকে বিদায় জানালেও ৫০ ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি৷ সম্প্রতি তাঁর অফ-ফর্ম নিয়ে অনেক চর্চা হয়েছিল৷ কিন্তু, ব্যাট হাতেই জবাব দিয়েছেন তিনি৷ শেষ ৯ ম্যাচে ৫১.১২ গড়ে ৪০৯ রান আসে হিটম্যানের ব্যাট থেকে৷ তাতে শামিল তিনটি অর্ধশতরান ও একটি শতরান৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved