গৃহদ্বার ঃ সোজা ভাষায় ‘গৃহদ্বার’ মানে গৃহের দরজা কিন্তু যোগারূঢ়ার্থে ‘গৃহদ্বার’ ৰলতে বোঝায় বাড়ীর প্রধান দরজার বা সদর দরজার সামনেকার নাচ৷ সংস্কৃত ‘দ্বার’ শব্দ থেকে রাঢ়ী বাংলায় ‘দুয়ার’’ শব্দটি এসেছে৷ দুয়ার মানে দরজার সামনেকার অংশটুকু৷ হিমালয়ের সামনেকার অংশ টুকুকেও ‘দুয়ার’ ৰলা হয়...... ...আলিপুরদুয়ার এই অর্থে বিহারেও ‘দুয়ার’ শব্দটি চলে৷ দুয়ারের যে অংশটি দরজার ঠিক সামনে মেয়েরা যে অংশটাকে গোবর-জল দিয়ে ভোরে নিকিয়ে দেয় ওই অংশটুকুকে ‘নাচ’ বলা হয়৷
‘‘আপনাতে আপনি থেকো মন যেয়ো নাকো কারোঘরে৷
যা চাবি তা বসে’ পাবি খোঁজ নিজ অন্তঃপুরে৷৷
পরম ধন যে পরশমণি যা’ চাবি তা দিতে পারে,
অমন কত মণি পড়ে’ আছে চিন্তামণির নাচ দুয়ারে৷৷’’
(শব্দ চয়নিকা, ষড়বিংশ খণ্ড, প্রবচন-২৩৪)