গত ৭ই ডিসেম্বর ২০২৫ হাওড়া রাণীহাটিতে ‘আমরা বাঙালী’র হাওড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে জেলার কর্মী সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা ও কেন্দ্রীয় কমিটির সংঘঠন সচিব তপোময় বিশ্বাস৷ সূচনায় বিগত কর্মসূচির পর্যালোচনা করা হয় ও জেলা সংগঠনের বর্তমান অবস্থা নিয়েও আলোচনা হয়৷ বর্তমান সামাজিক রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করেন কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা৷ সম্মেলনের শেষ পর্যায়ে জেলা কমিটি তৈরী হয়৷ এই কমিটি সক্রিয় থাকবে ৩০ মার্চ ২০২৫ থেকে ২৯ মার্চ ২০২৭ পর্যন্ত, অর্থাৎ দুই বছর৷
এর পরে বিকি হাকোলা বাজারে একটি পথ সভা হয়৷ যাতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিবিকাশ সিনহা কেন্দ্রীয় সাংঘটানিক সচিব শ্রী তপোময় বিশ্বাস৷ এছাড়াও বক্তব্য রাখেন হাওড়া জেলা সচিব শ্রী অর্ণব কুন্ডু চৌধুরী, মহিলা সমাজের নেত্রী শ্রীমাতি গোপা শীল, দক্ষিণ কলিকাতা থেকে আগত কলকাতার প্রাক্তন জেলা সচিব শ্রী গোপাল রায়চৌধুরী প্রমুখ৷
আমরা বাঙালী হাওড়া জেলা কমিটি (৩০ মার্চ ২০২৫ থেকে ২৯ মার্চ ২০২৭) ১) সচিব -অর্ণব কুন্ডু চৌধুরী ২) যুগ্ম সচিব- অমিয় পাত্র, ৩) কার্যালয় অধ্যক্ষ- দীপ্তি বিশ্বাস ৪) অর্থ সচিব- প্রশান্ত শীল, ৫) প্রচার ও জনোসংযোগ সচিব- প্রদীপ খাড়া, ৬) সাংগঠনিক সচিব- প্রসেনজিৎ মণ্ডল ৭) আন্দোলন সচিব- মইনুদ্দিন শেখ, ৮) উন্নয়ন সচিব- দেবব্রত দাস, ৯) ছাত্র - যুব সচিব- তুলিকা ঘোড়ুই, ১০) সাংস্কৃতিক সচিব- অঞ্জনা সাহা, ১১) মহিলা সচিব- গোপা শীল৷ সদস্য ও সদস্যা--- ১) অভিজিৎ মাইতি, ২) মনিকা ঘোড়ুই,৩) নবনীতা নস্কর, ৪) মধুমিতা কোলে, ৫)অপর্ণা বৈতালিক, ৬) মায়া বড়৷