Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আমরা বাঙালীর মালদার জেলা সম্মেলন

নিজস্ব সংবাদদাতা
Wed, 04-03-2026

গত ৯ই ফেব্রুয়ারী আমরা বাঙালী সংঘটনের মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা লস্করপুর ইস্কুলে৷ জেলার প্রতিটি ব্লকের কর্মীবৃন্দ এই সম্মেলনে উপস্থিত হন৷ সকাল ৮ ঘটিকায় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয়৷ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিন্‌হা৷ কেন্দ্রীয় সংঘটন সচিব তপোময় বিশ্বাস ও কেন্দ্রীয় কমিটির সদস্য খুশীরঞ্জন মণ্ডল৷

সম্মেলনের সূচনায় জেলা সাংবিধানিক পর্যালোচনা করেন আশুতোষ সরকার নির্মল দাস প্রমুখ জেলার নেতৃবৃন্দ৷ এরপর বক্তব্য রাখেন সংঘটন সচিব তপোময় বিশ্বাস৷ তিনি বর্তমান পরিস্থিতিতে বাঙলার ওপর যে দিল্লির আঘাত নেমে আসছে, এস.আই.আরের মাধ্যমে বাঙালী কে নাগরিকহীন করার যে ষড়যন্ত্র চলছে ও বাঙলার প্রতি দিল্লির আর্থিক বঞ্চনার বিরুদ্ধে আমরা বাঙালীকে সর্বতোভাবে প্রতিবাদ আন্দোলন শুরু করার কথা বলেন৷ কেন্দ্রীয় সচিব বর্তমান পরিস্থিতিতে কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও বাঙালী জনগোষ্ঠীকে নির্মুল করার গভীর ষড়যন্ত্র করে চলেছে দিল্লীর বাঙালী বিদ্বেষী শাসক৷ এই পরিস্থিতিতে বাঙালী জনগোষ্ঠীকে জাত-পাত সম্প্রদায় সমস্ত প্রকার বিভেদ ভুলে রুখে দাঁড়াতে হবে নতুবা ভারতে বাঙালী জনগোষ্ঠীর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে৷ এস.আই.আরের নামে একটি বাঙালীও জাতে নাগবিকত্বহীন না হয় তার দিকে কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে৷ 

সম্মেলনের অন্তিমলগ্ণে প্রবীন আমরা বাঙালী কর্মী শ্রীআশুতোষ সরকার ও খুশীরঞ্জন মণ্ডলের পরিচালনায় জেলার কর্মীরা আলোচনায় বসেন৷ সকলের সম্মতিতে নতুন জেলা কমিটি তৈরী হয় ১৭জন সদস্যকে নিয়ে৷ জেলা সচিব নির্বাচিত হন নির্মল দাস৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved