Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আনন্দমার্গ স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

ক্রীড়াপ্রতিনিধি
Tue, 03-03-2026

গত ১লা ফেব্রুয়ারি সকালে রঘুনাথবাড়ি আনন্দমার্গ স্কুল মাঠে পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের আনন্দমার্গ স্কুলের ছাত্র-ছাত্রাদের নিয়ে ব্লক লেভেল ক্রীড়ানুষ্ঠান সুসম্পন্ন হল৷ সকাল সাড়ে আটটায় অনুষ্ঠানের শুভ সূচনা করেন আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত, সঙ্গে সহযোগিতা করেন আচার্য সুবোধানন্দ অবধূত৷ তিনশতাধিক প্রতিযোগী ক্রীড়ানুষ্ঠানে অংশগ্রহণ করেছিল৷ অধিকাংশ ছাত্র-ছাত্রার অভিভাবক খেলার মাঠে উপস্থিত হয়ে প্রতিযোগিদের উৎসাহ প্রদান করেন৷ বেলা একটার মধ্যে প্রতিযোগিতা এবং পুরস্কারবিতরণ সমাপ্ত হয়৷ এই প্রতিযোগিতার উদ্যোক্তারা উপস্থিত সবার জন্যই টিফিন ও মধ্যাহ্ণ আহারের ব্যবস্থা রেখেছিলেন৷ 

আনন্দমার্গ স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 

নিজস্ব সংবাদদাতা ঃ সুব্রত সাহা, রানিহাটি: গত ২১ শে জানুয়ারি ’২৬ হাওড়ার বাগনান চালিধাউড়িয়া দিদিদের স্কুলে বাৎসরিক স্পোর্টস অনুষ্ঠান সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে৷ উক্ত অনুষ্ঠানে প্রিন্সিপাল দিদি অবধূতিকা আনন্দ রসধ্যানা আচার্যা সুষ্ঠুভাবে স্কুল পরিচালনার পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রাদের স্পোর্টসও সুন্দর ভাবে সম্পন্ন করেছেন৷ শ্রদ্বেয়া দিদিদের দিয়ে অনুষ্ঠানের সূচনা ও বকুল চন্দ্র রায় মহোদয়ের বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷ অনুষ্ঠান পরিচালনার জন্য সুন্দর ব্যবসা করে ছিলেন এবং খেলাধুলার শেষে সুন্দর সুস্বাদু আহারের ব্যবস্থা করেছিলেন

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved