Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আর্জেন্টিনার বিরুদ্ধে কাব্রালের গোল বিশ্বকাপের সেরা গোলের শিরোপা পেল যয

ক্রীড়াপ্রতিনিধি
Wed, 12-08-2026

আবার শিরোনামে লিয়োনেল মেসির আর্জেন্টিনা৷ না, কোনও বিতর্কের কারণে নয়৷ বিশ্বকাপের সেরা গোলের কারণে৷ মেসি অবশ্য সেই গোল দেননি৷ উল্টে মেসিদের বিরুদ্ধে হয়েছে সেই গোল৷

বিশ্বকাপের সেরা একাদশের পর এ বার সেরা গোল কোনটা, তা জানিয়ে দিল ফিফা৷ দর্শকদের ভোটের মাধ্যমে ঠিক হয়েছে এ বারের প্রতিযোগিতার সেরা গোল৷ রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে করা কাবো ভার্দের সিডনি লোপেস কাব্রালের গোলটিকেই এ বারের বিশ্বকাপের সেরা গোল বেছে নেওয়া হয়েছে৷ দর্শকেরা সেই গোলটিকেই সবচেয়ে বেশি ভোট দিয়েছেন৷

এ বারের বিশ্বকাপে মোট ৩০৮টি গোল হয়েছে৷ তার মধ্যেই ১২টি গোল বেছে নিয়েছিল ফিফা৷ সেই গোলগুলির মধ্যেই দর্শকেরা নিজের পছন্দ অনুযায়ী ভোট দিয়েছেন৷ কঙ্গোর বিরুদ্ধে উজবেকিস্তানের এলডর শমুরোদভের গোল ও মরক্কোর বিরুদ্ধে হাইতির উইলসন ইসিডরের গোল ছাপিয়ে সেরার শিরোপা পেয়েছে কাব্রালের গোল৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved