Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

অর্থনৈতিক মন্দা

শ্রী প্রভাতরঞ্জন সরকার

তোমরা জান অর্থনৈতিক জগতে মোদ্দা কথা হচ্ছে দু’টো । একটা হচ্ছে মুদ্রাকে বহতা রাখতে হবে, টাকাকে যতটুকু সময় অচল অবস্থায় রাখছ অর্থাৎ তার ক্রয়ক্ষমতাকে যতটুকু সময়ের জন্যে কাজে লাগাচ্ছ না, বুঝতে হবে ততক্ষণ তুমি আর্থিক জগতের ক্ষতি করে’ চলেছ । দ্বিতীয় কথা হচ্ছে টাকা প্রত্যক্ষ্যভাবে ও টাকার সুদ অপ্রত্যক্ষভাবে ধনকেন্দ্রিক  বৈষম্য ডেকে আনতে পারে যদি তা সন্তুলিত ভারসাম্যের একক হবার যোগ্যতা হারায় । আর্থিক জগতের এই মূল দুটি কথা আংশিকভাবে বিস্মৃত হলে বিশ্বে অর্থনৈতিক মন্দা (Economic Depression) দেখা দেবে ।

যে সকল রাষ্ট্র বা অর্থনৈতিক প্রকোষ্ঠ নিজের আর্থিক মানকে ঠিক অবস্থায় রেখেছে সেও যদি অন্য দেশের সঙ্গে বিত্তমান সংক্রান্ত আদান প্রদানে রত থাকে তবে তাকেও পূর্ণভাবে না হোক আংশিকভাবে এই অর্থনৈতিক মন্দার অংশভাগ হতে হবে । কেউ যদি অন্যান্য দিক দিয়ে ঠিক আছে কিন্তু অন্য কোন অ্রর্থনৈতিক মন্দাক্লিষ্ট দেশের সঙ্গে সম্পর্কও না রাখে, কিন্তু নিজের অভ্যন্তরীণ সম্পদকে কোন অন্-আয়সূচক(non-yielding nature) লগ্নীতে বা ব্যয়েতে রত থাকে—যেমন অতিরিক্ত মাত্রায় সামরিক খাভে খরচ ...অতিরিক্ত মাত্রায় অট্টালিকা নির্মান, আমোদ ও ভোগসৃচক ব্যয়...এই সকল ব্যয়ের বিনিময়ে কোন আয় নেই । এই অবস্থায় ওই সকল দেশকেও অর্থনৈতিক মন্দার অংশভাগী হতে হবে ।

তবে কোন দেশ যদি অর্থনৈতিক লগ্নি সংক্রান্ত কোন লেনদেন প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে না করে’, কেবল বিনিময় প্রথায়(barter trade)বাণিজ্য করে’ থাকে তবে তাকে এই অর্থনৈতিক মন্দায় বড় একটা ভুগতে হবে না । কেবল এইরূপ  ক্ষেত্রে প্রতি আর্থিক বছরের অন্ত মুহূর্তে লেনদেনের অসাম্যঘটিত অত্যল্প মাত্রায় অর্থনৈতিক মন্দা ঘটে থাকে যা সহজে অনুভূত হয় না ।

এই ধরনের মন্দা তিন বছরে খুব অল্প মাত্রায় অনুভূত হয় আর ত্রিশ বছরে আরও একটু বেশী মাত্রায় অনুভূত হয় ও সাড়ে তিনশ’ বছরে আরো বেশী মাত্রায় অনুভুত হয় ।

(১৭ই জানুয়ারী, ১৯৮৮, কলকাতা)

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

‘কৃষ্ণ’ নামের একাধিক ব্যাখ্যা
মনকে ভারমুক্ত রাখ
অষ্টকমল
ভারতবর্ষ ও আধ্যাত্মিকতা
গীতায় ধর্মদেশনা –– ১
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

পূর্বার্দ্র তত্ত্ব
যোগাযোগের প্রাথমিক মাধ্যম হিসেবে স্থানীয় ভাষার ব্যবহার বাঞ্ছনীয়
মানব প্রগতি
সংস্কৃতি ও সভ্যতা
পরিকল্পনার মৌল নীতি
আরও

সম্পাদকীয়

বিদ্বেষ বিষে জর্জরিত বিজেপি
বাঙালী আর একটা অগ্ণি স্ফুলিঙ্গের অপেক্ষায়
প্রতিকুলতাকে প্রতিহত করে এগিয়ে চলার দুর্জয় ইচ্ছাশক্তি বাঙালীর আছে
মশাহীন দেশের তকমা ধরে রাখতে পারল না আইসল্যান্ড
বিকশিত বাঙলার মিথ্যা প্রতিশ্রুতি নয় মানবতার আর্থিক মুক্তি চাই

প্রবন্ধ শিরোনাম

গোরাচাঁদ ও একতারা
ভারত যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার রক্ষা ও সংবিধানকে বাঁচিয়ে রাখার প্রধান দায়বদ্ধতা হলো যৌথভাবে কেন্দ্র ও রাষ্ট্রের নির্বাচন কমিশনেরই আর স্বৈরাচারিতাকেও নিয়ন্ত্রণ করা!
হিংস্র দুঃসময় বাঙালীর দুয়ারে
আর্থিক বিকাশ শেষ কথা নয়
গোরাচাঁদ ও একতারা
নাগরিকত্ব প্রত্যেক মানুষের মৌলিক অধিকার---তথাকথিত এস আই আর এর নামে একজনও বাঙালীর নাগরিকত্ব হরণ করা চলবে না--- চক্রান্ত করে তথাকথিত এস আই আর-এর মাধ্যমে কোন বাঙালীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না
কেন্দ্র সরকারের ডি.এ নিয়ে বোটবাজীটা নির্বাচন প্রাক্কালে এটা কোন ধরনের কেন্দ্র সরকারের গণতান্ত্রিক সেবা
গণতান্ত্রিক অধিকার সুরক্ষার এস.আই.আর প্রক্রিয়া ফ্যাসিবাদী হিন্দুত্বের আগ্রাসনের হাতিয়ার

পুরানো মাসিক খবর

  • February 2026 (220)
  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved