Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত

ক্রীড়াপ্রতিনিধি
Thu, 10-09-2026

আগামী ৩রা অক্টোবর সাম্বা-ব্রিগেডের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবেন গুরপ্রীত-আনোয়াররা৷ একই সময়ে আশিয়ান কাপ অনুষ্ঠিত হচ্ছে৷ বৃহস্পতিবার ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ন বলেন, ‘আমরা একই সময়ে দু’টি টুর্নামেন্ট খেলতে পারব না৷ তাই আশিয়ান কাপ থেকে নাম তুলে নিচ্ছি৷’ এখন বড় প্রশ্ণ, ফিফা আয়োজিত আশিয়ান কাপ থেকে ফুটবলে ধুঁকতে থাকা ভারতের নাম তুলে নেওয়া কতটা যুক্তিযুক্ত? একটা ব্রাজিল ম্যাচ খেলে কী ভারতের ফুটবলের আদৌ কিছু উন্নতি হবে? দ্বিতীয় সারির দলও কি পাঠানো যেত না আশিয়ান কাপে? আশিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলি নিয়ে প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজন করছে ফিফা৷ আশিয়ান বহির্ভূত দেশ হলেও ফিফার আমন্ত্রণ পেয়েছিল ভারত৷ ফেডারেশনের সিদ্ধান্তে বিস্মিত বাইচুং ভুটিয়া৷ জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের মন্তব্য, ‘সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কোনও পরিকল্পনাই নেই৷ টুর্নামেন্ট খেললে অভিজ্ঞতার পাশাপাশি র‌্যাঙ্কিং বাড়ার সম্ভাবনা থাকে৷ সেই সুযোগ হাতছাড়া হল৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved