Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতের মহিলা ক্রিকেট দল

ক্রীড়াপ্রতিনিধি
Tue, 11-08-2026

গত রবিবার অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ভারতের মহিলা ক্রিকেট দল৷ লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া ৪ উইকেটে তোলে ১৭০৷ জবাবে ৬ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া (১৭২-৪)৷ ম্যাচের সেরা এলিসে পেরি (৫৬) ও অ্যাশলে গার্ডনারের (অপরাজিত ৫৩) চতুর্থ উইকেটে ১০০ রানের জুটিই ফারাক গড়ে দেয়৷ একদিনের ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়নদের তাই খালি হাতেই ফিরতে হচ্ছে৷

সেমি-ফাইনালের আশা জিইয়ে রাখতে রবিবার জিততেই হতো হরমনপ্রীতদের৷ কিন্তু তা হয়নি৷ প্রথমে ব্যাট করতে নেমে বড়ো ইনিংসের ভিত গড়ে দেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা৷ শেফালি ভার্মা (২৬ বলে ৩৪), স্মৃতি মান্ধানা (৩৭ বলে ৩৮) ফেরার পর জেমাইমা রডরিগেজ (২৮ বলে ৩৪) রিটায়ার্ড আউট হন৷ ভারতকে ১৭০ রানে পৌঁছে দেওয়ার নেপথ্যে প্রধান ভূমিকা ক্যাপ্ঢেন হরমনপ্রীত কাউরের৷ মাত্র ২৭ বলে ২০৭.৪০ স্ট্রাইক রেটে ৫৬ করেন তিনি৷ শেষ ওভারে ছক্কার হ্যাটট্রিক আসে তাঁর ব্যাটে৷ রান তাড়া ৬৮ রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার৷ এরপরই জুটি বাঁধেন পেরি ও গার্ডনার৷ সেই জুটিই হয়ে ওঠে স্বপ্ণভঙ্গের কারণ৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved