সংগ্রাম সংগ্রাম শুরু হলো সংগ্রাম
বন্ধু থেকো না আর বসে
দিন আগত ঐ পাপীরা মরবে জেনো৷
জনতার সীমাহীন রোষে৷৷
ঐ শোন শশ্মানের চিতা থেকে ভেসে আসা
শোকার্র্ত্ত জননীর ক্রন্দন
মুক্ত হয়নি আজও কারার আঁধারে থাকা
হাজার ভাই-এর লৌহ বন্ধন
প্রতিভার কত কুঁড়ি শোষণের দাবদাহে
পড়ে গেল একে একে খাস৷৷
একটি বুলেট বেঁধে নাণ শুধু
তরতাজা তরুণের বুকে
একটি জননী নয় হাজার মায়ের বুক
ভেসে গেছে সন্তান হারানোর দুঃখে
একটি জননী যদি সন্তান হারা হয়
হারিয়েছে আমাদেরই দোষে৷৷
সামনে রয়েছে জেনো বাধার পাহাড় ওই
পিছনেতে রক্তিম সূর্য
হাজার সূর্য শিশু ডাকিছে তোমায় আজ
ঐ শোন বাজে রণ তূর্য্য
এসো তবে পৃথিবীটা প্রাউটের আদর্শে
গড়ে তুলি থেকো নাকো বসে৷৷
- Log in to post comments