Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বিবেকহীন ধর্মান্ধতাই সমাজকে ধবংসের পথে নিয়ে যাচ্ছে প্রকৃত মানব ধর্মই ঐক্যবদ্ধ মানব সমাজ গড়বে

পি.এন.এ.
Wed, 04-03-2026

 গত ১৫ই ফেব্রুয়ারী অপরাহ্ণে আলিপুর দুয়ার জেলার কামাক্ষাগুড়ি আনন্দমার্গস্কুলে যোগ,তন্ত্র ও শিবতত্ত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এই আলোচনা সভায়, যোগ ও তন্ত্র নিয়ে আলোচনা করেন আচার্য সুধাব্রতানন্দ অবধূত৷ তিনি বলেন যোগ মানে শুধু কিছু আসন আর প্রাণায়াম নয়৷ যোগের প্রকৃত অর্থ জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন৷ জীবের লক্ষ্যই হচ্ছে যোগ সাধনার মাধ্যমে পরমপুরুষের দিকে এগিয়ে যাওয়া৷ আসলে এই যোগসাধনার মাধমেই মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয়, মানুষ সত্যিকারের মানুষ হয়ে ওঠে৷ মনুষ্যত্ব অর্জনের ও বিশ্বমানবত্বে প্রতিষ্ঠিত হওয়াই প্রকৃত মানব ধর্ম৷ তিনি বলেন--- সাধনার মাধ্যমে পরমপুরুষের দিকে চলতে গেলে শারীরিক মানসিক যে সকল বাধা আছে তা দূর করতে সাহায্য করে আসন প্রাণায়াম৷ এরপর তিনি মানুষের শরীরের বিভিন্ন গ্রন্থির সঙ্গে বৃত্তির সম্পর্ক ও আসন-প্রাণায়ামের মাধ্যমে বিভিন্ন গ্রন্থি ও বৃত্তি সমূহের নিয়ন্ত্রণের অনুশীলন বিষয়ে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করেন৷

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত মানব সভ্যতার বিকাশে শিবের অবদান ও বর্তমান সমাজে ধর্মান্ধতার পরিনাম নিয়ে আলোচনা করেন৷ তিনি বলেন যোগতন্ত্রের আদি প্রবর্তক সদাশিব৷ যিনি আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে ভারতে আবির্ভূত হয়েছিলেন৷ শিবই প্রথম বিবাহিত পুরুষ ও সমাজে বিবাহ প্রথা চালু করে সমাজের ভিত্তি নির্মান করে যান৷ তিনি সুর সপ্তকের আবিষ্কার করে নৃত্য গীত ও বাদ্যকে সুর লয় ও ছন্দে বেঁধে দেন৷ শিবই প্রকৃত পক্ষে মানবসভ্যতার জনক৷ আজকের মানুষ শিবের পথ থেকে দূরে সরে গিয়ে তথাকথিত ধর্মমতকে আঁকড়ে ধরে পরস্পরে হানাহানি করছে৷ অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে আঁকড়ে ধরে মানুষ যুক্তিবর্জিত বিবেকহীনের মতো ছুটে চলেছে৷ মোক্ষের আশায় মহেন্দ্রক্ষণে স্নান করলেই মানুষ মুক্তি পাবে এই অন্ধবিশ্বাসে ছুটতে গিয়ে শত শত মানুষকে পদপিষ্ট করে মেরে দিচ্ছে৷ সে দিকে তার হুঁস নেই৷ এই কি মানবধর্ম? না একোন ধর্ম নয়৷ অন্ধবিশ্বাস আর কুসংস্কারের আবর্জনায় ভরা ধর্মমত৷ প্রকৃত ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন--- পশু বলছে---সহজ ধর্মের পথে ভোগ কর৷ মানুষ বলছে মানব ধর্মের সাধনা করো৷ এই মানব ধর্মের সাধনাই সকল মানুষের ধর্ম৷ আনন্দমার্গ এই মানবধর্মের যেমন যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিয়েছে তেমনি বিজ্ঞানসম্মত অনুশীলন পদ্ধতি দিয়েছেন৷ মানুষ যেদিন তথাকথিত ধর্মমতের হানাহানি সাম্প্রদায়িক বিদ্বেষ ভুলে শিবের পথ ধরে প্রকৃত মানব ধর্মের অনুশীলন করবে সেদিনই প্রকৃত মানব সমাজ প্রতিষ্ঠিত হবে৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved