Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বিশ্বকাপ হকি থেকে বিদায় ভারতের

ক্রীড়াপ্রতিনিধি
Thu, 10-09-2026

বিশ্বকাপ হকি থেকে বিদায় ভারতের৷ শনিবার দ্বিতীয় পর্বের পয়লা ম্যাচেই আয়োজক দেশ ও ওলিম্পিকস চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে ১-৩ ব্যবধানে হারল ভারত৷ এই পরাজয়ের ফলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল হরমনপ্রীত সিং ব্রিগেড৷ সোমবার দ্বিতীয় রাউন্ডের গুরুত্বহীন শেষ ম্যাচে আর্জেন্তিনার বিরুদ্ধে খেলবে ভারত৷ সেই ম্যাচে জিতলে ৩ পয়েন্ট হবে টিম ইন্ডিয়ার৷ যা শেষ চারের দরজা খোলার জন্য যথেষ্ট হবে না৷ ভারতের ম্যাচ দেখতে এদিন আমস্টেলভিনে উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড়, স্টিভ ওয়া ও অভিষেক বচ্চনদের মতো তারকা৷ তবে তৃতীয় কোয়ার্টারে ৪১ মিনিটে প্রথম গোল করে ডাচ ব্রিগেড৷ গোলদাতা তেলজেনকাম্প৷ ৫১ মিনিটে ২-০ করেন হোয়েডমেকার্স৷ পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান হরমনপ্রীত (১-২)৷ কিন্তু ৫৫ মিনিটে থিজস ভান ড্যামের গোলে চুরমার টিম ইন্ডিয়ার আশা৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved