Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বিশ্বকাপ ফাইনাল ২০৩০ আয়োজন করতে প্রস্তুত স্পেন

ক্রীড়াপ্রতিনিধি
Tue, 03-03-2026

২০০২ সালে যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়া এবং জাপান৷ ২৪ বছর পর ফের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে একাধিক দেশ৷ আমেরিকার পাশাপাশি কানাডা ও মেক্সিকোতে হবে বেশ কিছু ম্যাচ৷ ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে স্পেন, পতুর্গাল ও মরক্কো৷ সেবারই বিশ্বকাপের শতবর্ষ পালিত হবে৷ সেই উপলক্ষ্যে বেশ কিছু ম্যাচ হবে ১৯৩০ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট আর্জেন্তিনা ও উরুগুয়েতে৷ তবে টুর্নামেন্টের ফাইনাল কোথায় হবে, তা নিয়ে এখনও কিছু জানায়নি ফিফা৷ একটা সময় মনে হয়েছিল, মেগা আসরের খেতাবি লড়াই আয়োজনের দৌড়ে এগিয়ে মরক্কো৷ কারণ, সেখানকার হাসান টু স্টেডিয়ামকে নতুন করে সাজানো হচ্ছে৷ প্রায় ১ লক্ষ ১৫ হাজার দর্শক বসতে পারবে নবনির্মিত স্টেডিয়ামে৷ যার কাজ শেষ হবে ২০২৮ সালে৷ তবে চলতি মাসেই আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মুখ পুড়েছে মরক্কোর৷ যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো৷ আর তার জেরেই ২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়ে কিছুটা ব্যাকফুটে মরক্কো৷ সেই সুযোগেই এগিয়ে গেল স্পেন৷ সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লাউজেন বলেন, ‘২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে৷ আমরা কাপ জিতে মাঠ ছাড়ব৷’

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved