Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতায় হার হরমনপ্রীতদের

ক্রীড়াপ্রতিনিধি
Sun, 02-08-2026

 জয়ের হ্যাটট্রিক করতে পারল না ভারতের মহিলা দল৷ দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হারলেন হরমনপ্রীত কৌরেরা৷ ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল তাঁদের৷ একটা সময় মনে হয়েছিল জিতে যাবেন ভারতের মেয়েরা৷ কিন্তু মারিজান কাপ একাই লড়লেন৷ তাঁর ব্যাটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে রইল দক্ষিণ আফ্রিকা৷এই ম্যাচ জিতলে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এক পা দিয়ে দিত ভারত৷ কিন্তু হেরে নিজেদের উপরেই চাপ বাড়ালেন হরমনপ্রীতেরা৷ গ্রুপ এ-তে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট তিন ম্যাচে ৬৷ তার পর ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ, তিন দলেরই পয়েন্ট তিন ম্যাচে ৪৷ অর্থাৎ, বাকি দুই ম্যাচ জিততে না পারলে সেমিফাইনালে উঠতে সমস্যা হতে পারে ভারতের৷ আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত৷ ভেবেছিলেন, আগের ম্যাচের মতো বড় রান করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেবেন৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ১৩০ রানের বেশি করে কোনও ম্যাচে হারেনি ভারত৷ অন্য দিকে দক্ষিণ আফ্রিকাও সর্বধিক ১৩৫ রান তাড়া করে জিতেছিল৷ তাই হয়তো প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন হরমন৷ ভারতের শুরুটা দেখে মনে হয়েছিল, একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন হরমনপ্রীত৷ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করল ভারত৷ রান কম হলেও ভারতের বোলারেরা শুরু থেকে ভরসা দিয়েছিলেন৷ বিশেষ করে পাওয়ার প্লে-তে দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা হাত খুলতে পারেননি৷ ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র নজর কাড়লেন শ্রী চরণি৷ ৩ উইকেট নেন তিনি৷ হতাশ করলেন দীপ্তি৷ চার ওভারে দিলেন ৪৪ রান৷ সেখানেই পিছিয়ে পড়ল ভারত৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved