Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বন্দেমাতরম

প্রণবকান্তি দাশগুপ্ত

কত শহীদ জীবন দিয়ে

      রাখলো জাতির নাম,

প্রাণের মায়া তুচ্ছ করে

      করলো সংগ্রাম৷

বন্দী হলো কারাগারে

      পরলো মরণ-ফাঁসি,

বুকফুলিয়ে শির উঁচিয়ে

      হাসলো বীরের হাসি৷

হাতে পায়ে পরলো শেকল

      গেলো দ্বীপান্তর,

জ্বালালো আগুন মারলো শত্রু

      করলো না ভয় ডর৷

সইলো কত দুঃখজ্বালা

      লাঞ্ছনা নির্মম---

একটি শুধু মন্ত্র জপে

      বন্দেমাতরম্‌’!

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved