Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ছড়া-গুচ্ছ-কান্দি

শ্রী প্রভাতরঞ্জন সরকার

একসঙ্গে অনেকগুলো একককে নিয়ে, তৈরী হয় একটি ‘গুচ্ছ’৷ এই গুচ্ছকে বাংলায় বলে ‘ছড়া’৷ যা’ ছড়িয়ে দেওয়া হয় তাকেও বলে ‘ছড়া’৷ পাড়াগাঁয়ের মেয়েরা উঠোনের দোরগোড়ায় গোবর জলের ছড়া দেয়৷ অনেকগুলো গুচ্ছ বা ছড়াকে নিয়ে তৈরী হয় একটি কান্দি বা কাঁদি (এই ছড়া বা কাঁদি, এরা হ’ল খাঁটি বাংলা দেশজ শব্দ)৷ যেমন-কলার কাঁদি, তালের কাঁদি, নারকোলের কাঁদি, সুপুরির কাঁদি৷ এক কাঁদি কলায় অনেক ছড়া কলা থাকে৷ অনেকগুলো গ্রামও তেমনি গুচ্ছাকারে থাকলে তাঁকে বলে ‘ছড়া’---উত্তর বাংলায় বলে ‘গুড়ি’৷ যেমন লক্ষ্মীছড়া, দুর্লভছড়া প্রভৃতি৷ ছড়ার মত কান্দি বা কাঁদি দিয়েও গ্রামের নাম রাখা হয় ওই একই কারণে৷ যেমন---ছাতিনাকাঁদি, কাঁদি, জেমোকাঁদি (মুর্শিদাবাদ), পাথরকাঁদি (প্রাক্তন সিলেট জেলা), হাইলাকাঁদি (কাছাড় জেলা) প্রভৃতি৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved