Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ছোটদের দলের নির্বাচকদের আরও একটি দায়িত্ব দিল ভারতীয় ক্রিকেটবোর্ড

ক্রীড়াপ্রতিনিধি
Thu, 10-09-2026

এত দিন ধরে ভারতীয় বোর্ডের জুনিয়র দলের নির্বাচকেরা স্রেফ জাতীয় শিবির, ঘরোয়া এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার দল বেছে নিতেন৷ এখন থেকে তাঁদের আরও একটি কাজ করতে হবে৷ তা হল ক্রিকেটারদের মাদক, জুয়া এবং ম্যাচ গড়াপেটা নিয়ে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া৷

সম্প্রতি জুনিয়র নির্বাচক চেয়ে আবেদনপত্র আহ্বান করেছে ভারতীয় বোর্ড৷ সেখানেই এই দায়িত্বের কথা লিখে দেওয়া হয়েছে৷ ক্রিকেটারদের নির্বাচন এবং উন্নতির পাশাপাশি তাঁদের মধ্যে মূল্যবোধ তৈরি করতেও সাহায্য করা হবে৷ প্রাক্তন এবং সিনিয়র ক্রিকেটারদের নিয়ে সচেতনতা শিবিরও আয়োজন করা হবে৷

বোর্ডের এক সূত্র জানিয়েছেন, এখন অনূর্ধ-১৯ স্তরের ক্রিকেট খেললেও অনেক টাকা পাওয়া যায়৷ যাতে উঠতি এবং প্রতিভাবান ক্রিকেটারদের মাথা না ঘুরে যায় তাই এই উদ্যোগ৷ নতুন নির্বাচন কমিটি আসবে এস শরথের নেতৃত্বাধীন কমিটির জায়গায়৷ শরথের কমিটির মেয়াদ শেষ হচ্ছে জুনিয়র ইরানি কাপের দল নির্বাচনের পরেই৷

নতুন কমিটি অনূর্ধ-২২ স্তর পর্যন্ত জুনিয়র ক্রিকেটারদের শিবির, ঘরোয়া এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার দল বাছাইয়ের দায়িত্বে থাকবে৷ পাশাপাশি উঠতি ক্রিকেটারদের তুলে নিয়ে এসে তাঁদের উন্নতির খেয়াল রাখবে৷ কোচ, সাপোর্ট স্টাফ, ট্রেনার, ফিজিয়ো, অ্যানালিস্ট নিয়োগেও তাদের মতামত থাকবে৷ একই সঙ্গে অধিনায়ক বেছে নেওয়া, জুনিয়র প্রতিযোগিতা আয়োজন করা এবং দলের প্রশাসনিক দিকগুলির খেয়াল রাখার কাজও করা হবে৷

আবেদনকারীকে অন্তত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে৷ অন্তত পাঁচ বছর আগে তিনি অবসর নিয়েছেন এমন ক্রিকেটারই আবেদন করতে পারবেন৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved