‘পোতক’ শব্দের অর্থ হল চিহ্ণিত বা নির্দিষ্ট স্থান৷ প্রাচীন কালে পোত বা জাহাজ ভেড়াবার জন্যে যে চিহ্ণিত বা নির্দিষ্ট স্থান থাকত তাকে বলা হত পোতক৷ পরবর্তীকালে ভারতে কথ্য প্রচলিত ভাষাগুলি থেকে ‘পোতক’ শব্দ প্রায় বর্জিত বা নির্বাসিত হয়ে যায়৷ ‘পোতক’ শব্দের বদলে লোকে ব্যবহার করতে শুরু করে আরবী ‘বন্দর’ শব্দটি........... সমুদ্র-বন্দর, নদী-বন্দর, এমনকি ‘স্থল-বন্দর’-ও৷ হারবার অর্থে বাংলায় এখন ‘পোতাশ্রয়’ শব্দটি চলে৷ কিন্তু ‘ৰন্দর’-এর জন্যে এখন ‘পোতক’ শব্দের ব্যবহার নেই৷ তোমরা ইচ্ছে করলে শব্দটি ব্যবহার করতে পার অর্থাৎ water-port অর্থে ‘পোতক’, harbour অর্থে ‘পোতাশ্রয়’৷ জলে ঝড়ে ঘূর্ণীবাত্যায় জাহাজ বা পোত যাতে বিধবস্ত না হয় তার জন্যে পোতকের অংশবিশেষে যে নিরাপদ স্থান নির্দিষ্ট করে রাখা হত তাকে ৰলা হত পোতাশ্রয়৷ কলকাতার কাছাকাছি স্থানে জাহাজ যাতে নিরাপদে থাকতে পারে তার জন্যে ইংরেজ আমলে তৈরী হয়েছিল ডায়মণ্ডহারবার৷