Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

গার্লস প্রাউটিষ্টের আন্তর্র্জতিক নারীদিবস পালন

নিজস্ব সংবাদদাতা
Fri, 27-03-2026

গত ৮ই মার্চ কলিকাতায় গার্লস প্রাউটিষ্টদের পক্ষ থেকে বিপুল উৎসাহের সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়৷ ওই দিন ভি.আই.পি বাজার গার্লস প্রাউটিষ্ট কার্যালয় থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা দক্ষিণ ও উত্তর কলিকাতার বিভিন্ন পথ পরিক্রমা করে উত্তর কলকাতার বিবেকানন্দের বাসভবন হয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মেট্রো ষ্টেশনের সামনে সমবেত হয়৷

শতাধিক গার্লস প্রাউটিষ্ট সদস্যা মেটাডোর সহযোগে  যাত্রা শুরু করে প্রথমে রুবি মোড়ে একটি পথসভা করেন, এরপর গড়িয়াহাট,পার্কসার্কাসে সেভেন পয়েন্ট, মৌলালী, মানিকতলা ও বিবেকানন্দের বাসভবন হয়ে শ্যামবাজারে পৌঁছায়, প্রতিটি স্থানেই পথ সভা অনুষ্ঠিত হয় ও মূল সভাটি হয় শ্যামবাজার মেট্রো ষ্টেশনের সামনে৷ এইসব সভায় বক্তব্য রাখেন অনিতা চন্দ, গোপা শীল, নমিতা দেবী, অবধূতিকা আনন্দরসধারা আচার্যা, অবধূতিকা আনন্দ অদ্বৈতা আচার্যা, তনিমা বৈরাগী প্রমুখ৷ বক্তারা বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতিতে নারীর সমস্যাগুলি তুলে ধরেন ও প্রাউট প্রবক্তা তাঁর প্রাউটতত্ত্বে ওই সব সমস্যা সমাধানের যে পথ দেখিয়েছে তা বাস্তবায়িত করার আহ্বান জানান৷ সমাজে নারী নির্যাতন বৃদ্ধি পাওয়ায় গার্লস প্রাউটিষ্টের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন৷ প্রশাসনকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানায়৷ নতুবা গার্লস প্রাউটিষ্ট সদস্যরা ব্যাপক আন্দোলনে নামবে৷ গার্লস প্রাউটিষ্টের দাবী সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে যে সব বৈষম্য ও বিভেদ আছে তা অবিলম্বে দূর করতে হবে৷ 

এইদিন আনন্দনগরেও সাড়ম্বরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়৷ ডামরুঘুটু উমা নিবাস খটঙ্গা হয়ে গার্লস প্রাউটিষ্ট কার্যালয় পগড়োতে সমবেত হয়৷ সেখানে এক সভায় বক্তব্য রাখেন অঞ্জলি মণ্ডল, পুষ্পা মাহাত, অবধূতিকা আনন্দরুনীমা আচার্যা, সঙ্গীতা টুডু প্রমুখ৷ এদিন গোড্ডা, মেদিনীপুর, শিলিগুড়ি, শিলচর আগরতলা প্রভৃতি স্থানেও গার্লস প্রাউটিষ্টের পক্ষ থেকে  আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved