Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

গ্রীষ্মের দাবদাহে

শিবরাম চক্রবর্তী

গ্রীষ্মকালের দাবদাহে,

দক্ষিণের জোর হাওয়ার বেগে,

তোমার স্নিগ্দের পরশখানি

দেখি সেথায় ওঠে জেগে৷

গ্রীষ্মে কঠোর শ্রমের পরে

যাই যখনই ঘেমে নেয়ে,

জিরিয়ে জল খাওয়ার কথা

শোণাও বৈদ্যের মুখ দিয়ে৷

আম-কাঁটাল-জাম-জামরুলে

নানা স্বাদের রস যা পাই,

সে তো তোমারই কৃপার দানে,

মহানন্দে সবাই খাই৷

গ্রীষ্মের দু’মাস খুব গরমে,

সন্ধ্যে সকাল স্নানের ক্ষণে,,

তৃপ্তিতে মন উঠলে ভরে

তোমার কথাই পড়ে মনে৷

গ্রীষ্ম ঋতুর ঝড়-ঝাপটায়

প্রকৃতি দেখায় শক্তির বাহার,

সে তো পায় তোমারই শক্তি,

তারে শান্ত কর আবার৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved