Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

হৃদিরেখা

আচার্য গুরুদত্তানন্দ অবধূত

নাম গোত্র পরিচয়হীন 

তুমি এক হৃদিরেখা

চলেছো সবে মাধুরী বিলায়ে

দিয়ে ক্ষণিক দেখা৷

কার আদেশে আসিয়া ভবে

গড়ে তোল সংসার

নিঃশেষে প্রাণ বিলিয়ে চলো 

মানে সবে তাই হার৷

কলা কৃষ্টি নৃত্যগীতে

হরষিত করি সবে

জাগাও তুমি চেতনা মনে

আসিয়া এ ভবে৷

ভাবতরঙ্গে বহিয়া চিতে

শোনাও মাধুরী সুর

মদালসারূপে জাগিয়ে প্রাণে

আনো সমাজ ভোর৷

ঘনঘোর যত সরিয়া গিয়াছে

এল’ চাঁদনী রাত

রূপালী-রঙে সাজালে সবে

নহে আর অশ্রুপাত৷

নদের নিমাই ভাবস্রোতে মেতে

বাঁচালো মানবতা

তরুলতাদেরও বাঁচাতে হবে

নাশিতে দানবতা!

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved