১৯০৫ সাল৷ ভারতের বড় লাট তখন লর্ড কার্জন৷ তিনি বাংলাকে দুইভাগে ভাগ করলেন৷ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও আসামকে একটি নতুন প্রদেশে পরিণত৷ করলেন৷ উক্ত প্রদেশের নাম হ’ল পূর্ববঙ্গ ও৷ আসাম৷ তার জন্য আলাদা শাসনকর্তা নিযুক্ত হ’ল৷ সেই সময় বিহার ও উড়িষ্যা বাংলার শাসনকর্তার দ্বারা শাসিত হতো৷ তাতে শাসনকার্যে নাকি নানারকম অসুবিধা হতো৷ সেই অজুহাতে অর্থাৎ শাসন কার্যের সুবিধার্থে বাংলাকে ভাগ করা হ’ল৷ তখন বাংলার জাতীয়তাবাদী নেতারা এই বিচ্ছেদের বিরুদ্ধে আপত্তি তোলেন৷ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়৷ শুরু করলেন প্রবল আন্দোলন৷ বড়লাট যখন বললেন,‘Partition of Bengal is a settled ifact’’. উত্তরে সুরেন্দ্রনাথ বললেন,‘I will unsettled the settled fact’’ সারাদেশ জুড়ে দেখা দিল প্রবল উত্তেজনা৷ শুরু হ’ল অত্যাচার নির্যাতন আর নির্বিচার ধরপাকড়৷ তথাপি জাতীয় চেতনায় সমগ্র দেশ উত্তাল৷ প্রত্যেক দেশবাসী বিদেশী পণ্য বর্জন করতে লাগলো৷ কোলকাতার স্কুলের ছেলে মেয়েরা মিছিল বের করে গান গাইতে গাইতে চললো :
‘‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই
দীন-দুখিনী মা-যে তোদের
তার বেশি আর সাধ্য নাই৷
কচি কচি ছেলে মেয়েদের মিষ্টি গলার করুণ সুরে আকাশ বাতাস মূহ্যমান৷ মিছিলের পুরোভাগে চলেছেন এক খ্যাতনামা কবি৷ তাঁরই লেখা এই গান৷ সেদিন স্বরচিত স্বদেশী গান শুনে তিনি আবেগে কেঁদে ফেলেছিলেন৷
এই কবিই হলেন কান্তকবি রজনীকান্ত-সেন৷ পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার, ভাঙাবাড়ি নামক গ্রামে ১৮৬৫ খৃস্টাব্দের ২৪ জুলাই সম্ভ্রান্ত বৈদ্যবংশে তাঁর জন্ম হয়৷ পিতার নাম গুরুপ্রসাদ সেন, মাতা মনোমোহিনী দেবী৷ ১৮৯১ সালে বি.এল পাশ করে তিনি রাজশাহী কোর্টে ওকালতি শুরু করেন৷ বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তাঁর রচিত গান দেশবাসীর মনে প্রচুর উদ্দীপনা- সঞ্চার করেছিল৷ তাঁর ‘‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই’’ অতুলনীয় জনপ্রিয়তা অর্জন করেছিল৷ ‘‘বাণী’’, ‘‘কল্যাণী’’ ইত্যাদি তাঁর কাব্য ও সঙ্গীত গ্রন্থ৷ তিনি ‘‘কান্তকবি’’ নামেই লোক-সমাজে সমধিক প্রসিদ্ধ ছিলেন৷
- Log in to post comments