কিউয়িদের হেলায় হারিয়ে চ্যাম্পিয়ন ভারত৷ ৯৬ রানে জয়ী হল টিম ইন্ডিয়া৷ ৮ই মার্চ আবার ইতিহাস সৃষ্টি করলো ভারত, রবিবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড ক্রিকেট দল৷ এদিন আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়িদের অধিনায়ক মিচেন স্যান্টনার৷ শুরুটা বেশ ভালই করে ভারত৷ ওপেনার অভিষেক শর্মা ২১ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন৷ এরপর রবীন্দ্রর বলে টিমের হ্যাতে ক্যাচ তুলে আউট হন তিনি৷ দলের হাল ধরেন স্যামসন এবং ঈশান৷ দু’জনেই হাফসেঞ্চুরি করেন৷ সঞ্জু ৮৯ রানে এবং কিশান ৫৪ রানে আউট হন৷ খাতা খুলতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব৷ জেমসের বলে রবীন্দ্রর হাতে ক্যাচ তুলে ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান তিনি৷ এরপর ১৮ রান করে হেনরির বলে স্যান্টনারের হাতে কাচ তুলে আউট হন হার্দিক৷ তিলক ৬ বলে ৮ রান এবং শিবম ৮ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন৷ শেষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডকে ২৫৬ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া৷
শুরুটা খুব একটা ভাল হয়নি কিউয়িদের৷ প্রথম ওভারে অ্যালেনের ক্যাচ ফেলে দেন শিবম৷ কিন্তু ৯ রানের মাথায় অক্ষর প্যাটেলের বলে তিলকের হ্যাতে ক্যাচ তুলে আউট হন ফিন অ্যালেন৷ এরপর ১ রান করে বুমরাহের বলে ঈশানের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে যান রবীন্দ্র৷ দলের ৩৫ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় নিউজিল্যান্ড দল৷ তৃতীয় উইকেট ফিলিপ্স৷ ৫ রানের মাথায় তাঁকে বোল্ড করে দেন অক্ষর৷ ৩ রান করে হার্দিকের বলে আউট হন মার্ক চ্যাপম্যান৷ তবে দলের হয়ে একা লড়াই করছিলেন কিপার টিম সেইফের্ট৷ কিন্তু তিনি ৫২ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হন৷ বাউন্ডারি লাইনের কাছে দুর্দান্ত ক্যাচ নেন ঈশান৷ ৯ ওভারে ৮৩ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে তখন বেসামাল কিউয়িরা৷ এরপরও উইকেট পড়া অব্যাহতই থাকে৷ ১৭ রানে আউট হন মিচেল৷ জেমস নিশাম (৮) এবং ম্যাট হেনরিকে (০) পরপর দুটি বলে বোল্ড করেন বুমরাহ৷ দলকে অক্সিজেন যোগানোর মরিয়া প্রয়াস করেছিলেন অধিনায়ক স্যান্টনার৷ কিন্তু তিনিও ৪৩ রানে বুমরাহের বলে বোল্ড হন৷ শেষে জ্যাকবকে ৩ রানে আউট করেন অভিষেক শর্মা৷ ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় কিউয়িরা৷ ৯৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত৷ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন বুমরাহ৷ ৩টি উইকেট নেন অক্ষর৷ ১টি করে উইকেট পান হার্দিক, বরুণ এবং অভিষেকরা৷ প্লেয়ার অব দ্য ম্যাচ হন বুমরাহ এবং প্লেয়ার অব দ্য সিরিজ হন সঞ্জু স্যামসন৷