Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

কমনওয়েলথে সোনা বঙ্গকন্যা অস্মিতার

নিজস্ব সংবাদদাতা
Tue, 01-09-2026

কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে সোনা জিতে নজির গড়েছিলেন ত্রিপুরার বাঙালি ক্রীড়াবিদ অস্মিতা দে৷ এ বার চাকরিতেও পদোন্নতি হল তাঁর৷ উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে সাব-ইনস্পেক্টর থেকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে উন্নীত করতে চলেছে৷ কমনওয়েলথে জুডোর ফাইনালে কানাডার হেইডি কুয়াচকে হারান অস্মিতা৷ তাঁর আগে কোনও ভারতীয় খেলোয়াড় সোনা জিততে পারেননি৷ যদিও অস্মিতার পরেই সোনা জেতেন হর্ষ সিংহ৷ তবু প্রথম খেলোয়াড় হিসাবে সোনা জেতার কৃতিত্ব অস্মিতার৷ এক ওয়েবসাইটে অস্মিতা বলেছেন, ‘‘আমাকে বলা হয়েছে যে ডিএসপি করা হবে৷ একটা চিঠি পেয়েছি৷ সেখানেই লেখা ছিল৷ এখন আমি সাব-ইনস্পেক্টর৷ উত্তরপ্রদেশের পুলিশ প্রচুর সমর্থন কতরেছে আমাকে৷ কমনওয়েলথে যাওয়ার আগে আর্থিক সাহায্য করেছে৷ আমি কৃতজ্ঞ৷ এই সমর্থন, নিরাপত্তা এবং আর্থিক সাহায্য আমি কোনও দিন ভুলব না৷ উত্তরপ্রদেশ পুলিশ অনেক ভাবে আমাকে এবং আমার পরিবারকে সাহায্য করেছে৷’’

ডিসেম্বরে বাবাকে হারিয়েছিলেন অস্মিতা৷ সোনা জয়ের পর বাবার কথা বলেছিলেন৷ চাকরিতে পদোন্নতির পরেও তাঁর মুখে বাবার কথা৷ বলেছেন, ‘‘আজ বাবা বেঁচে থাকলে খুব খুশি হতে পারে৷ এই পদোন্নতি ওঁকে উৎসর্গ করছি৷ ওঁর খুব কাছের ছিলাম৷ আমার সবচেয়ে বড় সমর্থক ছিলেন৷’’

উত্তরপ্রদেশ পুলিশের এক কর্তা বলেছেন, ‘‘হ্যাঁ, অস্মিতাকে ডিএসপি পদমর‌্যাদায় উন্নীত করা হচ্ছে৷ চিঠি তৈরি করা হচ্ছে৷ এ বার পুরো প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা৷ মুখ্যমন্ত্রী আদিত্যনাথকেও চিঠি পাঠানো হয়েছে৷ উনি সই করলেই আনুষ্ঠানিক ভাবে অস্মিতা ডিএসপি পদে যোগ দেবে৷’’

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved