Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক উইলিয়ামসন

ক্রীড়াপ্রতিনিধি
Sat, 04-07-2026

 ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন৷ ৩৫ বছর বয়সে অবসর৷ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কেন উইলিয়ামসন৷ শুক্রবার নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক৷ ইংল্যান্ড সফরের মাঝপথে ৩৫ বছর বয়সিতারকার অবসর ঘোষণায় রীতিমতো স্তম্ভিত ক্রিকেট মহল৷ সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পরেই ক্রিকেটকে আলবিদা জানালেন উইলিয়ামসন৷ শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘অবসর নেওয়ার এটাই সঠিক সময়৷ দেশের হয়ে সবসময় সেরাটা দিয়েছি৷ এত বছর ধরে নিউজিল্যান্ড দলের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত৷ তবে এখন আর জোর খেলে যাওয়া উচিত নয়৷ তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালাম৷’

দীর্ঘ ১৬ বছরে বর্ণময় কেরিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ৩৭৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উইলিয়ামসন৷ নিউজিল্যান্ডের সর্র্বেচ্চ রানের মালিক তিনি৷ নামের পাশে ১৯ হাজার ৩৪৬ রান৷ যার মধ্যে ১১০ টেস্টে ৩৩টি শতরান সহ করেছেন ৯৫১৫ রান৷ ১৭৫টি ওয়ান ডে’তে সংগ্রহ ৭২৫৬৷ সেঞ্চুরির সংখ্যা ১৫৷ আর টি-২০ ফরম্যাটে ৯৩ ম্যাচে করেছেন ২৫৭৫ রান৷ অধিনায়ক হিসেবেও দারুণ সফল৷ দলের একমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় তাঁর নেতৃত্বেই৷ বিদায়বেলায় বন্ধু উইলিয়ামসনকে প্রশংসায় ভরিয়ে বিরাট কোহলিও৷ ভিকে লিখেছেন, ‘ওয়েল ডান মেট৷ এবার জীবন তো শুরু হল!

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved