Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

লিয়োর গোলে চুপ ৭২০০০ দর্শক

ক্রীড়াপ্রতিনিধি
Fri, 27-03-2026

মরসুমের প্রথম ম্যাচ হেরেছিল ইন্টার মায়ামি৷ সেই ম্যাচে খেলেননি লিয়োনেল মেসি৷ দ্বিতীয় ম্যাচ থেকে দলে ফিরেছেন তিনি৷ আর ফিরেই নিজের জাদু দেখাচ্ছেন৷ পর পর দু’ম্যাচ জিতেছে ইন্টার মায়ামি৷ আবার গোল করেছেন মেসি৷ বুঝিয়ে দিলেন, তিনি ফর্মে থাকলে মায়ামিকে আটকানো কঠিন৷

ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ ছিল মায়ামির৷ ওয়াশিংটনে নিজেদের ছোট মাঠের বদলে বাল্টিমোর র‌্যাভেনসের ঘরের মাঠে ম্যাচ আয়োজন করেছিল ডিসি৷ উদ্দেশ্য একটাই৷ সেই মাঠে ৭২,০২৬ দন দর্শক বসে খেলা দেখতে পারেন৷ মায়ামি যাতে চাপে থাকে, তার জন্যই এই ব্যবস্থা৷ কিন্তু তা কাজে লাগল না৷ বলা ভাল, ডিসির পরিকল্পনায় জয় ঢেলে দিলেন মেসি৷

১৭ মিনিটের মাথায় এগিয়ে যায় মায়ামি৷ গোল করেন আর্জেন্টিনার জাতীয় দলে মেসির সতীর্থ রদ্রিগো ডি’পল৷ ১০ মিনিট পর দ্বিতীয় গোল করেন মেসি৷ ৭৫ মিনিটের মাথায় ডিসি এক গোল শোধ করলেও লাভ হয়নি৷ ২-১ গোলে জিতে মাঠ ছাড়েন মেসিরা৷

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে মায়ামি৷ তিন ম্যাচে তাদের পয়েন্ট ৬৷ শীর্ষে থাকা নিউ ইয়র্ক সিটির থেকে ১ পয়েন্ট কম তাদের৷ তবে সবে লিগ শুরু হয়েছে৷ এখনও অনেক দূর যাওয়া বাকি৷ ফলে লিগের ছবি যে কোনও সময় বদলে যেতে পারে৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved