কৌশিক খাটুয়া
জঙ্গল কেটে সাফ করে শুরু
নগরের পত্তন,
অজ্ঞাতসারে আহ্বান জানাই
মরুভূমির জাগরণ!
অনাবৃষ্টির করাল গাসে
মাটি ফেটে যায় খরায়,
তরুলতা বন বিশুষ্ক মন
সব সজীবতা হারায়৷
বায়ু দূষণের প্রাদুর্ভাবে
হারায় পরাণ বায়ু,
জীব, নরকুল, বনজ অকালে
হারায় তাদের আয়ু!
একটি গাছ--একটি প্রাণ,
সে’ গাছ লাগিয়ে হও সুমহান৷
যে গাছ মোদের দেয় ফুল ফল,
পক্ষীর নীড়, ছায়া তরুতল,
সেই তরুতলে সকালে বিকালে
ভালবেসে দিও জল,
কৃতজ্ঞতায় বিনিময়ে তরু
দেয় ফুল ফল পরিমল!
- Log in to post comments