Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

মার্চের শুরুতেই দিল্লিতে তাপমাত্রার বৃদ্ধি

পি.এন.এ.
Fri, 27-03-2026

মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেল দিল্লিতে৷ যা স্বাভাবিকের থেকে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি৷ মৌসম ভবন জানিয়েছে, গত ১৫ বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়াল৷ মার্চের শুরুতেই তাপমাত্রার এই প্রবণতাকে খুব একটা ভাল সঙ্কেত বলে মনে করছেন না অনেকেই৷

মৌসম ভবন জানিয়েছে, শনিবার দিল্লির সর্র্বেচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস৷ ২০১১ সালে এই সময়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছিল৷ মাঝে কেটে গিয়েছে ১৪ বছর৷ এই প্রবণতা লক্ষ্য করা যায়নি৷ তবে এ বছর এত আগে থেকেই রাজধানীর তাপমাত্রা বাড়তে শুরু করতেই আগামী দিনগুলির কথা ভেবে অনেকেই আঁতকে উঠছেন৷

এর আগে মার্চের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা বেড়েছে৷ ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে৷ কিন্তু এ বছর মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেল৷ যা গত ১৫ বছরে দ্বিতীয় বার৷ তার পরেও ২০২১ সালে ১১ মার্চ দিল্লিতে তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস৷ ২০২৪ সালের ২৭ মার্চ ৩৭ ডিগ্রি এবং ২০২৫ সালের ১৪ মার্চ সর্র্বেচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস৷

আবহবিদেরা এই পরিস্থিতির জন্য দায়ী করছেন হিমালয় অঞ্চলে কম তুষারপাত, অপর্যাপ্ত বৃষ্টি এবং গরম হাওয়াকে৷ যার জেরে মার্চের শুরু থেকেই রাজধানীর তাপমাত্রার পরাদ চড়তে শুরু করেছে৷ শুধু তা-ই নয়, এই কারণের জন্যই আবহাওয়ার চরিত্রের বদল ঘটছে বলেও মনে করছেন আবহবিদেরা৷ মার্চের প্রথম দিন থেকেই দিনের সর্র্বেচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকেই বেশি রয়েছে৷ তবে আগামী কয়েক দিন সর্র্বেচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved