নিজস্ব সংবাদদাতা
গত ২৯শে জুলাই বুধবার বালি পিঁপলার বিশিষ্ট আনন্দমার্গ শ্রদ্ধেয় শঙ্কর রায় মহাশয়ের বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ প্রত্যুষে শঙ্খ ধবনি ও বাবা নাম কেবলম কীর্ত্তনের মাধ্যমে গৃহকর্তী ও মার্গী ভাইবোনেরা সকলে নবগৃহে প্রবেশ করেন৷ গৃহ প্রবেশ অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী বাবা নাম কেবলম্ অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এছাড়া সকালে প্রভাত ফেরী হয় ও গ্রামের প্রায় ২০০ জনকে নারায়ণ সেবা করানো হয় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আচার্য ব্রতনিষ্ঠানন্দ অবধূত৷