Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

মাতৃভাষার মান

কৌশিক খাটুয়া

যাঁদের মরণে গর্বিত মনে 

 একুশকে করি স্মরণ, 

ভাষা আন্দোলনের পথের দিশারী 

 করিল মৃত্যু বরণ৷

 

বাংলা ভাষার দাবি আদায়ে 

 শত শত তাজা প্রাণ, 

কোন ভাবাবেগে আন্দোলিত হয়ে 

 রাখে মাতৃভাষার মান!

 

‘উর্দু’ হবে রাষ্ট্রভাষা 

 পাক শাসকের ঘোষণা, 

বাঙালীর দাবি, বাঙালীর ভাষা 

 লাঞ্ছিত আশা বাসনা৷

বাংলা হরফ বাংলা লিপি 

 মাতৃভাষার টান, 

সেই অধিকার হরণ করা নয়

 বাংলাকে অপমান?

 

বাহান্ন সালের ঐতিহাসিক একুশ, 

 জাগ্রত বাঙালী-মর্যাদার হুঁশ, 

সুসংবদ্ধ ছাত্র, যুবক, সমাজকর্মী,

পাহাড় আন্দোলিত, সাগরে ঊর্মি, 

সেই আন্দোলনে গুলি বর্ষণে

 পাক সশস্ত্র বাহিনী, 

রচিত রফিক, সালাম, জববরের 

 ভাষা আন্দোলনের কাহিনী৷

 

শোণিত ধারায় বয়ে যায় যার 

 আত্মসম্মান বোধ, 

কে রুধিবে তারে, উন্মাদনা ঘিরে 

 নয় সেতো নির্র্বেধ!

 

মাতৃ অঙ্ক শূণ্য করে 

 দামাল তুর্কি দল, 

দু’নয়নে মায়ের গঙ্গা-পদ্মা

 নীরব অশ্রুজল!

শত শহীদের রক্তে অর্জিত 

 বাংলা ভাষার মান, 

হৃদয়ে বরণে স্মরণ করি

 তাঁহাদের অবদান৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved