Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নারীর প্রতি সামাজিক অবিচার

শ্রী প্রভাতরঞ্জন সরকার

সমাজে বিভিন্ন ধরণের পাপাচারকে দেখে যারা শিউরে ওঠেন আর বলেন, ---গেল সব গেল৷ ধর্ম গেল, নীতি গেল, তাঁদের বোঝা উচিত এই তথাকথিত সবগেল কথাটার পেছনে যে কারণগুলো রয়েছে তার অন্যতম কারণ হচ্ছে সামাজিক অবিচার৷
সামাজিক অধিকারগত ব্যাপারে নারীর প্রতি অবিচার করা হয় বলে ও অর্র্থনৈতিক দিক দিয়ে তারা পঙ্গু হয়ে থাকার দরুণ নারী সমাজের একাংশ পতিতাবৃত্তি গ্রহণে বাধ্য হয়৷ পতিতাবৃত্তির কারণ অনেকগুলো হলেও এ দুটোই তার মুখ্য কারণ৷ আনন্দমার্গ নারীকে পুরুষেরই সমান মর্যাদাসম্পন্ন মানুষ বলে স্বীকার করে নিয়েছে৷ অর্থনৈতিক ক্ষেত্রেও নারীজাতিকে পুরুষের ওপর যাতে নির্ভরশীল হয়ে না থাকতে হয় তার জন্যে উৎসাহ দিতেও আনন্দমার্গ চায় দুশ্চরিত্র পুরুষ বুক ফুলিয়ে সমাজে মাতববরী করবে আর পতিতা নারী সমাজে সৎভাবে জীবন-যাপনের ইচ্ছা থাকা সত্ত্বেও সে সুযোগ পাবে না এ ব্যবস্থা ন্যায়ানুমোদিত নয়৷ সৎভাবে জীবনযাপনেচ্ছু নারীকে সসম্মানে সমাজে স্থান দিতে হবে৷

আজকের সমস্যা বই থেকে

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved