Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নোতুন পৃথিবী নোতুনের বার্র্তবহ

নিজস্ব সংবাদদাতা
Fri, 27-03-2026

আনন্দমার্গ দর্শন প্রণেতা পরম শ্রদ্ধেয় শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী লৌকিক জগতে যিনি শ্রীপ্রভাতরঞ্জন সরকার নামে পরিচিত তিনি তাঁর প্রবর্তিত দর্শনে যেমন আধ্যাত্মিক ও সামাজিক ক্ষেত্রে যুক্তি ও বিজ্ঞানসম্মত নতুন দৃষ্টিভঙ্গির স্বাক্ষর রেখেছে তেমনি তাঁর দর্শনের আধ্যাত্মিক তত্ত্বের সঙ্গে তিনি দিয়েছেন---সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রাউট (প্রগতিশীল উপযোগ তত্ত্ব)৷ তাঁর সামাজিক অর্থনৈতিক তত্ত্ব আজকের পৃথিবীর বঞ্চিত, নিপিড়িত শোষিত মানুষের কাছে স্বচ্ছল ও আদর্শ জীবন যাপনের নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে৷ তাঁর প্রবর্তিত নতুন দর্শনের নাম আনন্দমার্গ৷

আনন্দমার্গ দর্শন পৃথিবীর সর্বশ্রেনীর মানুষেরতথা সর্বশ্রেণীর জীব ও সর্ব অস্তিত্বের সার্বিক বিকাশের সকলরকম সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে যা তথাকথিত ধর্মীয় মৌলবাদ, ধনকুবের শোষক, রাজনৈতিক ভ্রষ্টাচারদের চোখের ঘুম কেড়ে নিয়েছে৷ স্বভাবতই এই অশুভ ত্রিশক্তি আনন্দমার্গকে নিশ্চিহ্ণ করার সবরকম প্রয়াস করেছে৷ অর্থ রাষ্ট্রশক্তি ও ক্ষমতার আস্ফালন ব্যর্থ করে আনন্দমার্গ ছড়িয়ে পড়েছে বিশ্বের দেশে দেশে মানুষের ঘরে ঘরে অশুভশক্তির বাধা অতিক্রম করে আনন্দমার্গের এই যাত্রা পথ মোটেই সহজ সাধ্য নয়৷ আনন্দমার্গের সর্বত্যাগী কর্মী নিষ্ঠাবান আদর্শপরায়ণ মার্গী ভাইবোনদের ত্যাগ-তিতিক্ষা আনন্দমার্গকে আজ বিশ্ব সংঘটনে পরিণত করেছে৷

আনন্দমার্গের মহান আদর্শকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে, তাঁর সমাজ সেবা ও কল্যাণাত্মক কর্মের বার্র্ত মানুষের কাছে পৌঁছে দিতে, পুঁজিবাদ নিয়ন্ত্রিত ও রাষ্ট্রশক্তির মদতে পরিচালিত গণমাধ্যম কখনই এগিয়ে আসেনি৷ তাই শ্রীপ্রভাতরঞ্জন সরকার তাঁর আদর্শের প্রচার প্রসার, সংঘটনের কল্যাণাত্মক কর্মের বার্তা মানুষের কাছে  পৌঁছে দিতে বিশ্বের বিভিন্ন ভাষায় সংঘটনের নিজস্ব পত্র-পত্রিকা প্রকাশের নির্দেশ দেন৷ তাঁর সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রাউটের প্রচারে ও সংঘের বিভিন্ন বার্র্ত মানুষের কাছে পৌঁছে দিতে কলিকাতা থেকে ১৯৬৪ সাল থেকে প্রকাশিত হচ্ছে বাংলায় নোতুন পৃথিবী পত্রিকা৷

১৯৭৯ সালের ১১ই মার্চ প্রাউট তত্ত্বের প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকার স্বয়ং নোতুন পৃথিবী কার্যালয় পরিদর্শনে আসেন কাজকর্ম দেখতে ও কর্মীদের সুখ-সুবিধার খবরা-খবর নিতে৷ তাঁর মহাপ্রয়াণের পর প্রতি বছর ১১ই মার্চ নোতুন পৃথিবী কার্যালয় ওই দিনটির স্মরণে পদার্পন দিবস পালন করা হয়৷ ওই দিন সকাল থেকেই নোতুন পৃথিবী কার্যালয় ও ভবন রকমারী ফুল ও  রঙিন বস্ত্রে সুসজ্জিত করা হয়৷ সকাল ৮-৩০ মিনিট থেকে অনুষ্ঠান শুরু হয়৷ প্রথমে প্রভাত সঙ্গীত পরিবেশন ও সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনঘন্টা অখণ্ড বাবা নাম কেবলম্‌ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন ও মিলিত সাধনা শেষে ওই দিনটির স্মরণে বক্তব্য রাখেন  আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ তিনি সেই দিন নোতুন পৃথিবী কার্যালয়ে উপস্থিত ছিলেন৷ এরপর বক্তব্য রাখেন নোতুন পৃথিবী পত্রিকার সঙ্গে প্রথম দিন থেকে জড়িত নববই উত্তীর্ণ প্রবীন মার্গী ও প্রাউটতাত্ত্বিক শ্রীপ্রভাত খাঁ৷ তিনি তাঁর বক্তব্যে বর্তমান আর্থ সামাজিক সমস্যা ও সংকটের  কথা তুলে ধরেন৷ তিনি বলেন--- একমাত্র প্রাউটের বিকেন্দ্রিত আর্থিক পরিকল্পনা রূপায়নের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব৷ এরপর নোতুন পৃথিবীর সম্পাদক আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন জয়দীপ হাজরা, স্বপন সাহা কালীচরণ পড়িয়া প্রমুখ৷ এরপর শুরু হয় অখণ্ড কীর্ত্তন৷ কীর্ত্তন পরিবেশনে ছিলেন কালীচরণ পড়িয়া, স্বপন সাহা, আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা, আচার্য শুভরঞ্জনানন্দ অবধূত প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি সুচারূরূপে পরিচালনা করেন নোতুন পৃথিবীর ম্যানেজার আচার্য প্রমথেশানন্দ অবধূত৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved