Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

পাতিনেৰু ও তার উপকারিতা

শ্রী প্রভাতরঞ্জন সরকার

 আমরা যাকে ‘পাতিনেৰু’ [Citrus medica] বলি সেটি ৰাংলার সাবেকী নেৰু৷ কিন্তু ‘পাতিনেৰু’ শব্দটি পাতে খাবার নেৰু এই অর্থে আসেনি৷ ‘পাতি’ মানে দেশী অর্থাৎ যা বিদেশ থেকে আসেনি৷ পাতিনেৰু, পাতিহাঁস সাবেকী ৰাংলার জিনিস৷ পাতিনেৰু গোল আকারের নেৰু..... রসে টইটম্বুর, গুণে জগৎজোড়া নাম, হজমে সহায়ক৷ আর পাতিহাঁস রাঢ়–ৰাংলায় তো বটেই, গোটা ৰাংলাতেই একটি সুপরিচিত পাখী৷ রাঢ়ের প্রতিটি গৃহস্থ বাড়ীতেই একটি করে ছোট রকমের হাঁসের ঘর থাকে৷ পাতিহাঁস একেবারেই পাতি অর্থাৎ দেশী৷

ৰড় আকারের পাতিনেৰুর খোলা কিছুটা মোটা, দেখতে কতকটা কাগজী নেৰুর মত৷ তবে কাগজীর সঙ্গে তফাৎ হ’ল এই যে, কাগজীর তুলনায় এদের রস কম থাকে৷ ঔষধীয় গুণ কিন্তু পাতলা খোলার পাতিনেৰুর তুলনায় কম৷ ঙ্ম উপবাসের পরের দিন সকালে উপবাস ভাঙ্গবার সময় এই ছোট আকারের গোল পাতিনেৰুর রস প্রয়োজন মত লবণ–সহযোগে দুই–তিন গ্লাস জলের সঙ্গে খেলে, সবচেয়ে ভাল ফল পাওয়া যায়৷ 

গন্ধরাজ নেৰু ঃ আমরা যাকে গন্ধরাজ নেৰু বলি সেটা এসেছিল ইয়ূরোপের ভূমধ্যসাগরীয় এলাকা থেকে৷ এই নেৰু রাঢ়ের রক্তমৃত্তিকা এলাকায় খুব ৰড় ও সুগন্ধী হয়৷ এতে রস একটু কম থাকে৷ পূর্ব ৰাংলার জলো আবহাওয়াতেও এই নেৰু ভালই জন্মায়৷ তবে সেখানে এর স্থায়ী নাম কদমী নেৰু৷ দক্ষিণ ইয়ূরোপ থেকে আসা ইউরেকা নেৰুও ভারতে বেশ প্রচলিত হয়েছে৷ তবে পেট–রোগা মানুষদের মন জয় করতে তা এখনো পারেনি৷ তাঁরা এখনও গাঁদাল পাতার ঝোলে পাতিনেৰু দিয়েই খেতে ভালবাসেন৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved