প্রাক্তন আর এস.এস নেতা পার্থ বন্দ্যোপাধ্যায় বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনে থাকেন৷ সেখানে তিনি একজন মানবধিকার কর্মী৷ তিনি আমেরিকার নাগরিক হলেও নিজেকে হৃদয় থেকে ভারতীয় বাঙালী ভাবতে ভালোবাসেন৷ সেই ভালোবাসার টানেই তিনি সম্প্রতি পশ্চিমবাঙলায় এসেছেন আর এস.এস. সম্পর্কে তাঁর দীর্ঘ ২০ বছরের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে বাঙালীকে সতর্ক করতে৷
পার্থ বন্দ্যোপাধ্যায় ছোট থেকেই পৈতৃকসূত্রে আর.এস.এসের সঙ্গে যুক্ত ছিলেন৷ তাঁর পিতাও আর.এস.এসের সক্রিয় কর্মী ছিলেন৷ পার্থবাবুও আর.এস.এসের সক্রিয় সদশ্য ছিলেন আর.এস.এসের ছাত্রশাখা এবিভিপির নেতা ছিলেন৷পরবর্তী সময়ে আর.এস.এসের বাঙালী বিদ্বেষী হিন্দুত্ববাদ মেনে নিতে পারেননি, তাই আর এস.এসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন৷
বর্তমানে পশ্চিমবঙ্গে থেকে আর.এস.এসের বিপদ থেকে পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করতে সমাজ মাধ্যমে প্রচার করছেন৷ পার্থবাবুর অভিজ্ঞতায় আর.এস.এস বাঙালী বিদ্বেষী, রবীন্দ্র বিদ্বেষী, এরা কখনই বাঙলার ভালো চায় না৷ এক সাক্ষাৎকারে তিন জানান জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবুর থেকেও সেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী৷ তিনি জানান জ্যোতিবাবু বুদ্ধবাবুরা গরীব মানুষের জন্য কিছু করেননি৷ মমতা বন্দ্যোপাধ্যায় গরীব মানুষের উপার্জন বাড়াতে অনেক সামাজিক প্রকল্প নিয়েছেন যাতে রাজ্যের গরীব মানুষ উপকৃত হচ্ছেন৷ পার্থ বন্দ্যোপাধ্যায়ের মতে আর এস.এস হিন্দুর সব থেকে বড় শত্রু৷ পশ্চিমবঙ্গে আর.এস.এস কিছুতেই ক্ষমতায় আসতে পারবে না৷ যদি আর.এস.এস ক্ষমতায় আসে হিন্দু, মুসলিম সব বাঙালীর বিপর্যয় নেমে আসবে৷ দীর্ঘ কুড়ি বছর আর.এস.এস করার অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করেছন তাঁর রচিত পুস্তক---‘দানবের পেটে দু দশক’ ‘ভারত---শেষ ধবংসের সন্ধিক্ষণে’ ইত্যাদি গ্রন্থে৷ এই পুস্তকে তিনি আর.এস.এস বিজেপির হিংস্র হিন্দুত্বকে যেভাবে দেখেছেন তা লিপিবদ্ধ করেছেন৷