Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ফাল্গুনে

প্রণবকান্তি দাশগুপ্ত

গুণগুণিয়ে গান শুনিয়ে

 মৌমাছিরা এলো,

ফুলের বনে জাগলো সাড়া

 পাপড়ি সবাই মেলো৷

দখিন হাওয়ায় ভেসে ভেসে

 প্রজাপতি কত

রঙবেরঙের পাখনা মেলে

 খেলছে অবিরত৷

ফসল তোলা শেষ হয়েছে

 ঘরে ঘরে তাই

মনের বাঁশী উঠলো বেজে

 খুশির সীমা নাই৷

বনে বনে পলাশ শিমূল

 লালের বাহার দেখে

কে জানে কোন আড়াল থেকে

 উঠলো কোকিল ডেকে৷

ভ্রমর-ফুলে কত কথা

 কতই কানাকানি,

ফুল ফোটানোর খেলায় মেতে

 সাজায় বাগানখানি৷

শৈত্য-হারা দখিন হাওয়ায়

 শীতের শিশির ধোওয়া

জলে স্থলে বন-তলে 

 মিষ্টি রোদের ছোঁওয়া৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved