ক্রীড়াপ্রতিনিধি
লুজান ডায়মন্ড লিগে শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে অল্পের জন্য হারতে হল ভারতীয় তারকাকে৷ শুক্রবার তৃতীয় প্রচেষ্টায় ৮৮.০৫ মিটার জ্যাভেলিন ছোড়েন নীরজ৷ কিন্তু তার পরেই পাথিরাগে ৮৮.১৪ মিটার দূরত্ব অতিক্রম করে বাজিমাত করে দেন৷ তৃতীয় স্থানে শেষ করলেন অ্যান্ডরসন পিটার্স৷ তিনি ছোড়েন ৮৪.৭৬ মিটার৷ এর আগেও ডায়মন্ড লিগে পাথিরাগের কাছে হারতে হয়েছে নীরজ চোপড়াকে৷