Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে মেসি, দু’নম্বরে এমবাপে

ক্রীড়াপ্রতিনিধি
Tue, 11-08-2026

নিজের অর্ধেক বয়সি ফুটবলারদের টেক্কা দিচ্ছেন লিয়োনেল মেসি৷ কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, ভিনিসিয়াস জুনিয়রদের টপকে এখনও চলতি বিশ্বকাপে সর্বাধিক গোলের মালিক তিনি৷ ৬ গোল করেছেন মেসি৷ এমবাপে, হালান্ড ও ভিনিসিয়াস ৪ করে গোল করেছেন৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করেছেন ২ গোল৷ কিন্তু ফিফা র‌্যাঙ্কিংয়ে মেসি, এমবাপেদের থেকে অনেক পিছনে রোনাল্ডো৷

চলতি বিশ্বকাপে ম্যাচ চলাকালীন পাওয়ার র‌্যাঙ্কিং শুরু করেছে ফিফা৷ সেখানে প্রতিটি ম্যাচ খেলতে নামা ফুটবলারদের নম্বর দেওয়া হচ্ছে৷ তার ভিত্তিতে হচ্ছে ক্রমতালিকা৷ তিনটি বিভাগে মূলত নম্বর পাচ্ছেন ফুটবলারেরা৷ তা হলে আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণ৷ গোলরক্ষকদেরও নম্বর দেওয়া হচ্ছে৷ গোল বাঁচানোর নিরিখে নম্বর পাচ্ছেন তাঁরা৷

তালিকায় শীর্ষে রয়েছেন মেসি৷ আক্রমণের জন্য ৮.৪৯, সৃজনশীলতার জন্য ৬.৫৫ ও রক্ষণের জন্য ৫.১৭ পয়েন্ট পেয়েছেন তিনি৷ অর্থাৎ, সব মিলিয়ে ৩০ পয়েন্টের মধ্যে ২০.২১ পয়েন্ট পেয়েছেন তিনি৷ এমবাপে আক্রমণে ৮.২৬, সৃজনশীলতায় ৭.৩৭ ও রক্ষণে ৪.৬২, অর্থাৎ, মোট ২০.২৫ পয়েন্ট পেয়েছেন৷ তবে যেহেতু দু’জনেই স্ট্রাইকারের ভূমিকায় খেলেন, তাই ক্রমতালিকা তৈরির ক্ষেত্রে আক্রমণের নম্বরকে শুধু দেখা হয়েছে৷ তাই এমবাপের উপরে রয়েছেন মেসি৷

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জার্মানির ডেনিজ উন্ডাভ৷ গ্রুপ পর্বের শেষে তিনি শীর্ষে ছিলেন৷ কিন্তু রাউন্ড অফ ৩২-এর ম্যাচের পারফরম্যান্সের পর তিন নম্বরে নেমেছেন তিনি৷ প্যারাগুয়ের কাছে টাইব্রেকার হেরে বিদায় নিয়েছে তাঁর দল৷ এই তালিকায় প্রথম দশে থাকা বাকিরা হলেন যথাক্রমে সুইৎজারল্যান্ডের জোহান মানজাম্বি, ফ্রান্সের উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, নরওয়ের আর্লিং হালান্ড, নিউ জিল্যান্ডের ইলিজা জাস্ট, নেদারল্যান্ডসের ক্রিসেন্সিয়ো সামারভিল ও সুইৎজারল্যান্ডের রুবেন ভারগাস৷

রোনাল্ডো রয়েছেন ৭৪ নম্বরে৷ তিনি আক্রমণে ৫.৮২, সৃজনশীলতায় ৫.০৬ ও রক্ষণে ৪.৭৭ পয়েন্ট পেয়েছেন৷ অর্থাৎ, রোনাল্ডোর মোট পয়েন্ট ১৫.৬৫৷ একটি ম্যাচে রোনাল্ডো জোড়া গোল করলেও বাকি দুই ম্যাচে তেমন ভাবে চোখে পড়েনি তাঁর খেলা৷ যেহেতু পুরো ম্যাচের সার্বিক পারফরম্যান্সের উপর নির্ভর করে এই নম্বর দেওয়া হয়, তাই এতটা পিছিয়ে পড়েছেন তিনি৷

তবে প্রতি ম্যাচের পর বদলায় এই র‌্যাঙ্কিং৷ তাই রোনাল্ডোর কাছে এখনও সুযোগ রয়েছে উপরে ওঠার৷ রাউন্ড অফ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ভাল খেলতে পারলেই ক্রমতালিকায় উপরে উঠবেন সিআর৭৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved