Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

রাজ্যে ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা বাঙালী

নিজস্ব সংবাদদাতা
Thu, 23-04-2026

 আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমরা বাঙালী প্রথম দফার ভোটে ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ দলের কেন্দ্রীয় সংঘটন সচিব শ্রীতপোময় বিশ্বাস বলেন পশ্চিমবঙ্গ আজ এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন৷ সংকীর্ণ সাম্প্রদায়িক বিজেপি নখ ও দন্ত উদ্যত করে বাঙলায় ধেয়ে আসছে৷ একদিকে বাঙলার সম্পদ লুন্ঠন করা ও অন্যদিকে সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে বাঙালী জাতির সংহতি ধবংস করে বাঙালীকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করছে বিজেপি৷ এই কাজে বিজেপির প্রধান সহায় নির্বাচন কমিশনারও বিজেপিকে সাহায্য করছে৷ অর্ধকোটির বেশি বাঙালীর বোটাধিকার কেড়ে নিয়েছে নির্বাচন কমিশনার৷ 

শ্রী বিশ্বাস বলেন---রাজ্য বিধানসভায় বাঙালীর ন্যায্য দাবী তুলে ধরার কোন প্রতিনিধি নেই৷ রাজ্যের শাসক ও বিরোধী কোন পক্ষই বাঙলার সার্বিক বিকাশের কথা চিন্তা করে না৷ তাই গুজরাট মহারাষ্ট্রসহ বহুরাজ্যেই সেই রাজ্যের স্থানীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক হলেও বাঙলায় কয়েককোটি বহিরাগত পরিযায়ী বাঙলা ভাষা না শিখেই অবাধে জীবিকা নির্বাহ করছে৷ অপরদিকে অন্যরাজ্যে বাঙালী শ্রমিকরা বাঙলা বললেই মার খাচ্ছে৷ আমরা বাঙালী এ জিনিস বন্ধ করতে চায়৷ রাজ্যে সরকারী বেসরকারী প্রতিটি শিক্ষাক্ষেত্রে বাংলা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে৷ সমস্ত কাজ বাংলা ভাষায় করতে হবে৷ সরকারী বেসরকারী সমস্ত প্রতিষ্ঠানে চাকুরীতে বাঙালীদের অগ্রাধিকার দিতে হবে৷ আমরা বাঙালী কোন ভাষা ও কোন জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়৷ কিন্তু আমরা বাঙালী ভারতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে চায়না৷ তার ন্যায্য অধিকার অর্জন করতেই আমরা বাঙালী সংঘটনের জন্ম হয়েছে৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved