Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সবই তোমার

কৌশিক খাটুয়া

ফুল বাগানে গাছ লাগালে

 কিছু তো ফুল ফোটে,

সুরভী ছড়ায় মধুও বিলায়

 ভোমরা অলি জোটে৷

 

তাদের মতি গতি ফুল বাগানে

 কাজের অবকাশে, 

রঙিন ডানায় প্রজাপতি 

 রঙিন ফুলের পাশে!

 

 ফুল বাগান নজর কাড়ে 

যারা চলে সে’ বীথিকা ধরে, 

মনের মাধুরী মিশিয়ে কাননে 

 কুঁড়ি থেকে ফুল প্রস্ফূটনে 

 সুধা ঢালা অন্তরে!

 

 ভ্রমর যেথায় নিত্য প্রাতে 

ভুল করে না গান শোনাতে,

সে গানের মানে

 একজনই জানে,

হাসি মুখে আসে রবির কিরণে!

 

 স্বাগত জানায় পুষ্প তাঁহারে

 অনন্তকাল বিনম্র শিরে,

 কুসুম কলি পাপড়ি মেলে

 পূর্নাঙ্গতা পায় ধীরে ধীরে!

 

 রূপ-বৈভব, বর্ণ-সুবাস 

 কিছুই নিজ নয়, নাই উচ্ছ্বাস,

তাঁর ইচ্ছায় অলি গান গায়

পরাগে মধু উপচিয়া যায়৷

তাঁহার স্মরণে উদার মননে 

শ্রীচরণে ঠাঁই মুক্তির গানে!

 

তিনি জাদুকর কোথায় লুকায় 

নদী কলতানে পাখির কুজনে 

অনন্তকাল কি গান শোনায়!

তিনি বোঝেন মানে 

 আর কেবা জানে,

 তাঁর ইচ্ছায় সব কিছু হয়----

 উদয়াস্ত সদাই ব্যস্ত, 

 সকল কর্মে, হে মঙ্গলময়!

 

আমার কবিতা, সে আমার নয়

ফুলের সুবাস, সে ফুলের নয় 

অহমিকা ভুলে এ জীবন ভরে 

 খুঁজে পেতে হবে তাঁর পরিচয়!

 

সুরভী ছড়ানো কুসুম কানন

 তিনিই পুষ্প, বন-উপবন,

 মধুপ রূপে ফুলের পরাগে

 গুন গুন সুরে রাগে অনুরাগে, 

 লাবন্য মাখা কোমল পুষ্প

 কন্টক দিয়ে ঘিরে,

বাগান যাঁর, ফুলও যে তাঁর 

 তাঁহার চরণে ঝরে!

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved