গত ১৩,১৪,১৫ই ফেব্রুয়ারী বরাকভ্যালির শিলচর আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর এক মনোজ্ঞ আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ আনন্দমার্গ দর্শনের উদার ও অসাম্প্রদায়ির চিন্তাধারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে ও আনন্দমার্গের সর্বস্তরের কর্মীদের সামাজিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক চেতনায় উদ্ধুদ্ধ করতে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল৷
শিলচরের সেমিনারে বরাকভ্যালির প্রতিটি জেলার মার্গীভাইবোনেরা অংশগ্রহণ করেছিল৷ সেমিনারের আয়োজন করেছিলেন কাছাড় ভুক্তি প্রধান শ্রী পান্না রায় ভুক্তি কমিটির সদস্যবৃন্দ ও আচার্য অমৃতবোধানন্দ অবধূত৷ তিনদিনের এই সেমিনারে আলোচ্য বিষয় ছিল--- সাধনা, মন ও তার সদুপযোগ’ ভক্তিতত্ত্ব ও নব্যমানবতাবাদ ও মানব সমাজকে কিভাবে একতাবদ্ধ করা যাবে৷ আলোচনা সভায় প্রশিক্ষক ছিলেন আচার্য শুভমিত্রানন্দ অবধূত৷
অনুরূপ সেমিনার অনুষ্ঠিত হয় কলিকাতা সার্কেলে আলিপুর ডায়োসিসের কামাক্ষাগুড়ি আনন্দমার্গ স্কুলে৷ স্থানীয় ভুক্তি কমিটি, ভুক্তিপ্রধান ও আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত এই সেমিনারের আয়োজন করেন৷ প্রশিক্ষক ছিলেন আচার্য তথাগতানন্দ অবধূত ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ সেমিনারগুলিতে তাত্ত্বিক আলোচনা ছাড়াও প্রত্যহ নগরকীর্ত্তন, প্রভাতফেরী ও মিলিত সাধনা হয়৷ সেমিনার শেষে ব্লকস্তর পর্যন্ত সেমিনার ও মার্গের আদর্শ ব্যাপক বিস্তারের কর্মসূচী গ্রহণ করা হয়৷