Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সমবায় সপ্তাহ পালনেই দায়ীত্ব শেষ নয় সমবায়ের সাফল্যের অপরিহার্য তত্ত্ব মানতে হবে

নিজস্ব সংবাদদাতা
Sat, 21-02-2026

প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রী প্রভাত খাঁ এক আলোচনায় বলেন---গত ১৪ই নভেম্বর থেকে ২০শে নভেম্বর রাজ্যে মহা আড়ম্বরে পালিত হল সমবায় সপ্তাহ৷ প্রতিবছর এই এক সপ্তাহ গোটা দেশেই সমবায় সপ্তাহ পালিত হয়, কিন্তু এতে সমবায় ব্যবস্থা কতটা সফল হয়েছে৷ তিনি বলেন ঘটা করে সমবায় দিবস পালন করলেই সমবায় সফল হয় না৷ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় কেন্দ্রীত অর্থনৈতিক কাঠামোয় সমবায়ের সাফল্য এক প্রকার অসম্ভব৷

কারণ পুঁজিবাদ নিয়ন্ত্রিত বহুদলীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অর্থনীতি প্রত্যক্ষভাবে ও রাজনীতি ও গণতন্ত্রের স্তম্ভগুলিকে পরোক্ষভাবে পুঁজিপতিরাই নিয়ন্ত্রণ করে৷ সমবায় ব্যবস্থা সার্থক রূপায়ন হলে দেশের আর্থিক ক্ষমতা স্থানীয় মানুষের হাতে চলে যাবে৷ এই আর্থিক ব্যবস্থা পুঁজিপতিরা কখনই মেনে নেবে না৷ তাছাড়া সমবায়গুলি পরিচালনার দায়ীত্বে থাকে রাজনৈতিক দলের নেতারা৷ তাই সমবায় ষোল-আনা দুর্নীতিমুক্ত হওয়ার সম্ভাবনা কম৷

শ্রী প্রভাত খাঁর ভাষায়--- প্রাউট প্রবক্তার দৃষ্টিতে সমবায়ের সাফল্যের অপরিহার্য তত্ত্ব হল--- নীতিবাদ কঠোর তত্ত্বাবধান ও জনগণের আন্তরিক গ্রহণ যোগ্যতা৷ এর জন্যেও যে ধরনের পরিকল্পনা দরকার তা ধনতান্ত্রিক কাঠামোয় গড়ে তোলা সম্ভব নয়৷ উপরিউক্ত তিনটি তত্ত্ব ছাড়াও বিভিন্ন জনগোষ্ঠীর চাহিদা, খাদ্যাভ্যাস, ভৌগোলিক ও জলবায়ু গত অবস্থান অর্থনৈতিক সম্ভাবনার কথা মাথায় রেখে সমবায় গড়তে হবে৷ কারণ একই অর্থনৈতিক কাঠামোয় যুক্ত জন মণ্ডলীর শ্রম ও বুদ্ধি দিয়ে সমবায় গড়ে তুলতে হয়৷ অর্থাৎ সমবায়ের অংশীদার ও পরিচালনার বহিরাগতের কোনস্থান হবে না৷ কিন্তু ভারতবর্ষের সমবায়গুলি গড়ে তোলা হয় আর্থিক বিকাশের দিকে তাকিয়ে নয়, রাজনৈতিক স্বার্থে৷ তাই এখানে সমবায় সফল না হওয়াটা আশ্চর্যজনক নয়৷

সমবায়কে সফল করে তুলতে হলে পুঁজিবাদী আর্থিক কাঠামোর আমূল পরিবর্তন আনতে হবে৷ বর্তমান আর্থিক ব্যবস্থার খোল-নলচে পাল্টে বিকেন্দ্রিত আর্থিক ব্যবস্থায় ব্লকে ব্লকে কৃষি সহায়ক ও কৃষি ভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে প্রাউটের নীতিতে সমবায়ের মাধ্যমে৷ সমবায়গুলির পরিচালনার দায়ীত্ব সমবায়ের অংশীদারদের হাতেই রাখতে হবে৷ পরিশেষে শ্রী খাঁ বলেন---সমবায় সপ্তাহ পালনে সমবায়কে সফল করে তোলার বিষয়গুলি অবশ্যই আলোচনা হওয়া দরকার৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved